‌গল্প শেষ হল আমাদের, সোশ্যাল মিডিয়ায় ঋষি কাপুরের পুরনো ছবি দিয়ে পোস্ট নীতুর

প্রয়াত হয়েছেন ঋষি কাপুর। জীবনের সফরে তাঁর স্ত্রী নীতু কাপুরকে একা ফেলেই চলে গেলেন বরিষ্ঠ অভিনেতা। স্বামীকে হৃদয় বিদারি শেষ শ্রদ্ধা জানালেন নীতু কাপুর, মনের কোণায় রেখে দিলেন তাঁদের ভালোবাসা ভরা সফর।

সোশ্যাল মিডিয়ায় ঋষি কাপুরের পুরনো ছবি দিয়ে পোস্ট নীতুর

বৃহস্পতিবার ৬৭ বছর বয়সে মারা যান ঋষি কাপুর। তিনি গত দু’‌বছর ধরে লিউকোমিয়ারপ সঙ্গে লড়ছিলেন এবং শেষ সময়ে ভর্তি ছিলেন এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে। শনিবার নীতু ইনস্টাগ্রামে ঋষি কাপুরের আগের ছবি দেন, যেখানে ঋষি তাঁর পানীয় উপভোগ করছেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে স্মিত হাসছেন। নীতু ক্যাপশনে লেখেন, '‌আমাদের গল্প শেষ হল।’‌

View this post on Instagram

End of our story ❤️❤️

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) on

ঋষি এবং নীতু কাপুর পর্দায় এবং পর্দার বাইরেও বলিউডের হিট জুটি ছিলেন। চার দশক আগে তাঁদের বিয়ে হয়। ঋষি–নীতুর প্রথম সাক্ষাত হয়েছিল ১৯৭৪ সালে জহরিলা ইনসান ছবির সেটে, প্রথমে তাঁদের মধ্যে ভাল বন্ধুত্ব গড়ে ওঠে এবং পরে তাঁরা ডেট করতে শুরু করেন। ১৯৮১ সালে মুম্বইতে তাঁদের বিয়ে হয়। ঋষি ও নীতুর দুই সন্তান ঋদ্ধিমা ও রনবীর কাপুর।

রফু চক্কর, খেল খেল মে, কভি কভি, দুসরা আদমি ও অমর আকবর অ্যন্টনির মতো হিট ছবি দিয়েছেন দর্শকদের। সিনেমার দ্বিতীয় ইনিংসে ঋষি ও নীতু কাপুরকে জুটি হিসাবে দেখা যায় দো দুনি চার ও বেশরমে। বেশরমে রনবীর কাপুরও ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+