এখনই মুক্তি আশা নেই, শাহরুখ পুত্র আরিয়ানকে হেফাজতে রাখতে চায় NCB
এখনই মুক্তি আশা নেই, শাহরুখ পুত্র আরিয়ানকে হেফাজতে রাখতে চায় NCB
এখনই হয়তো মুক্তি মিলবে না শাহরুখ পুত্রের। সূত্রের খবর আজ আদালতে আরিয়ানকে পেশ করার পর আরও কিছুদিন তাঁকে হেফাজতে চাইবে এনসিবি। এখনও পর্যন্ত আরিয়ানকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন ৪ বছর ধরে মাদক সেবন করছেন তিনি। লন্ডন এবং দুবাইয়ে থাকাকালীনই তিনি মাদক সেবন করতেন বলে জানতে পেরেছে তদন্তকারীরা।

হেফাজতে রাখতে চাইবে এনসিবি
আজ পর্যন্ত এনসিবি হেফাজতে রয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খান। আজই তাঁকে আদালতে পেশ করা হবে। সূত্রের খবর তদন্তের খাতিয়ে আরিয়ানকে হেফাজতে রাখতে চাইবে এনসিবি। তারই প্রস্ততি করেছে তারা। আদলতকে তদন্তকারীরা জানাতে চলেছে আরিয়ানকে জেরা করে মাদক কাণ্ডে একাধিক তথ্য হাতে আসতে পারে। সূত্রের খবর আরিয়ানের দুই বন্ধুকেও হেফাজতে রাখতে চেয়ে আদালতে আবেদন জানাতে চলেছে এনসিবির তদন্তকারীরা। জানা গিয়েছে সেই ক্রুজ শিপে শ্রেয়াস নায়ারেরও চাপার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত কোনও কারনে তিনি সেটায় যাননি।

আরিয়ানকে জেরা করে তথ্য
আরিয়ানকে জেরা করে একাধিক তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। তাতে জানা গিয়েছে আরিয়ান লন্ডন এবং দুবাইয়ে থাকার সময় থেকেই আরিয়ান মাদক সেবন করতেন। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন তিন বন্ধু একসঙ্গে একাধিক জায়গায় পার্টি করেছে। আরিয়ানের হোয়াটস অ্যাপ চ্যাটেও সেই তথ্য মিলেছে। ক্রুজ শিপের রেভ পার্টিতে পুলিশের হাত থেকে বাঁচতে আরিয়ান চশমার বাক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন বলে জানা গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন আরিয়ান জেরার সময় অনবরত কাঁদতে থাকেন। তবে কাদের কাছ থেকে আরিয়ান এবং আরমান মাদক কিনতেন এবং কারা তাঁদের মাদক সরবরাহ করতেন তা নিয়ে এখনও মুখ খোলেননি তিনি।
আরবাজ জেরায় জানিয়েছেন গোয়ার এক পেডলার তাঁদের মাদক সরবরাহ করত। আরিয়ানের আরেক বন্ধু মুনমুন ধেমচা জানিয়েছেন, তিনি মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি পাঁচতারা হোটেল থেকে মাদক সংগ্রহ করেছিলেন।

আরিয়ানের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা
আরিয়ান খানের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে এনসিবি। শনিবার রাতে আরিয়ান খানকে আটক করা হলেও রবিবার দুপুর দুটোয় তাঁকে গ্রেফতার করে এনসিবি। তার বিরুদ্ধে বেআইনিভাবে মাদক সেবন, ক্রয় এবং বিক্রির চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার রাতে মুম্বই থেকে গোয়াগামী একটি ক্রুজ শিপে রেভ পার্টিতে অংশ নিয়েছিলেন আরিয়ান। সেই রেভ পার্টি থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ ওষুধ এবং ১.৩৩ লক্ষ টাকা উদ্ধার করেছে এনসিবি।

বলিউডে শোরগোল
শাহরুখ পুত্রের গ্রেফতারির পরেই বলিউডে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। স্টারকিডদের মাদক সেবনের কথা প্রকাশ্যে আসতে শুরু করেছে। সূত্রের খবর শাহরুখের ছেলের গ্রেফতারির পরেই সলমন খান গিয়েছিলেন তাঁর বাড়িেত। তবে এই নিয়ে কোনও বলিউড তারকাই প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাইছেন না। বলিউডে একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications