#NationalFilmAwards : বাংলার ভাগ্যে সবমিলিয়ে এবার কী জুটল? জেনে নিন
এবছর জাতীয় পুরস্কারে তাই বাংলার জয়জয়কার বলা যেতে পারে। বাংলার ভাগ্যে বেশ কিছু পুরস্কার জুটেছে। কী সেগুলি তা জেনে নেওয়া যাক একনজরে।
মুম্বই, ৭ এপ্রিল : ঘোষণা হল এবছরের জাতীয় ফিল্ম পুরস্কারের তালিকা। বলিউড সিনেমার পাশাপাশি সমস্ত ধরনের আঞ্চলিক সিনেমার ক্ষেত্রেও প্রতিবছর জাতীয় পুরস্কার ঘোষণা করা হয়। টলিউড সিনেমা জগত ছোট হলেও সিনেমার গুরুত্বের অনুপাতে এই ইন্ডাস্ট্রি সারা দেশের নজরে থাকে। বাঙালি বহু অভিনেতা-অভিনেত্রী পরিচালক-প্রযোজক বাংলার নিজের ছাপ রাখার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের প্রতিভার ছাপ রেখেছেন।
এবছর জাতীয় পুরস্কারে তাই বাংলার জয়জয়কার বলা যেতে পারে। বাংলার ভাগ্যে বেশ কিছু পুরস্কার জুটেছে। কী সেগুলি তা জেনে নেওয়া যাক একনজরে।

সেরা বাংলা সিনেমা
আঞ্চলিক প্রতিটি ভাষার সিনেমার জন্যই এই পুরস্কার থাকে। এবছর পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমা বিসর্জন সেরা বাংলা সিনেমার পুরস্কার পেয়েছে। এর আগেও কৌশিকের একাধিক সিনেমা জাতীয় পুরস্কার শুধু নয় আন্তর্জাতিক পুরস্কারেও সম্মানিত হয়েছে।

সেরা গায়িকা
সেরা প্লেব্যাক গায়িকা হিসাবে এবছর জাতীয় পুরস্কার পেলেন ইমন চক্রবর্তী। প্রাক্তন ছবিতে 'তুমি যাকে ভালোবাসো' গানটির জন্য তিনি এই পুরস্কার পেলেন।

সামাজিক ইস্যুতে সেরা সিনেমা
বাংলা সিনেমা না হলেও বাঙালি পরিচালক হিসাবে বলিউড সিনেমা পিঙ্ক-এর জন্য জাতীয় পুরস্কার পেলেন অনিরুদ্ধ রায়চৌধুরী। সামাজিক ইস্যুর উপরে এই সিনেমাটি সেরা হয়েছে।

সুজিতের জাতীয় পুরস্কার
পিঙ্ক সিনেমাটির প্রযোজনা ও গল্প লিখে জাতীয় পুরস্কার পেলেন সুজিত সরকার। এই নিয়ে পরপর চারবছর জাতীয় পুরস্কার পেলেন পরিচালক-প্রযোজক-লেখক সুজিত।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications