সঞ্জয় দত্তকে সমকামী ভেবে ফেলেছিলেন মা নার্গিস! দত্ত পরিবারের কোন ঘটনা প্রকাশ্যে
সঞ্জয় দত্তকে সমকামী ভেবে ফেলেছিলেন মা নার্গিস! দত্ত পরিবারের কোন ঘটনা প্রকাশ্যে
বলিউডের অন্যতম নক্ষত্রখচিত পরিবার দত্ত পরিবার। যেখানে সুনীল দত্তের মতো অভিনেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, ছিলেন তামাম অভিনেত্রী নার্গিস। বলিউডের চর্চিত চরিত্র সঞ্জয় দত্ত নার্গিস ও সুনীল দত্তের ছেলে। এবার তাঁকে একটি বইতে বেশ কিছু তথ্য উঠে এলো।

ইয়াসের উসমানের লেখা বই 'দ্য ক্রেজি আনটোল্ড স্টোরি অফ বলিউডস ব্যাড বয়' -তে সঞ্জয়কে নিয়ে বেশ কিথু ঘটনা জানিয়েছেন সঞ্জয়ের বোন নম্রতা। নম্রতা জানান, তাঁদের মা নার্গিস ছোট ছেকেই কড়া শাসনে সঞ্জয়কে রাখতে ভালবাসতেন। যতটা ভালোবাসতেন ততটাই রাগ দেখাতেন নার্গিস। তবে ছেলে যে ড্রাগের নেশায় ভুগছেন, তা মেনে নিতে পারেননি নার্গিস।
এরপর সঞ্জয়ের বোন প্রিয়া দত্ত এই বইতে একটি জায়গায় সঞ্জয়ের ছোটবেলার এক গল্প শেয়ার করেন। তিনি বলেন, একটা সময় সঞ্জয় বাড়িতে পুরুষ বন্ধুদের সঙ্গে ঘরে ঢুকে দরজা বন্ধ করে রাখতে শুরু করে। যা দেখে ছেলেকে সমকামী ভেবে ফেলেছিলেন নার্গিস। পরে অবশ্য সেই ভুল ভাঙে।
এদিকে, সঞ্জয় সম্পর্কে অনেকেই নার্গিসকে বোঝানোর চেষ্টা করছিলেন। তবে নার্গিস ছেলের স্নেহে অন্ধ ছিলেন। কিছুতেই মানতে পারেননি যে ছেলে মদ ও ড্রাগে নেশাগ্রস্ত।












Click it and Unblock the Notifications