মুঘল–ই–আজম থেকে দেবদাস, ৬ দশক ধরে বলিউড দাপিয়েছেন দিলীপ কুমার
বলিউডে একসময় তিনি রাজ করতেন। পরিচালক থেকে প্রযোজক সকলেই তাঁদের সিনেমায় দিলীপ কুমার ছাড়া আর কোনও অভিনেতাকে নেওয়ার কথা চিন্তাও করতে পারতেন না। আর হবে নাই বা কেন, যে কোনও চরিত্রের মধ্যে তাঁর গভীরভাবে ডুবে যাওয়া, গভীর বিরতির পর সংলাপ বলা এবং চরিত্রকে জীবন্ত করে তোলা এই সব কিছুই দর্শকদের মুগ্ধ করেছে। গত ৬ দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি, থেমেছেন ৫৮ বছর বয়সে। ভারতীয় রূপোলি পর্দায় তাঁর কিছু অসাধরণ সিনেমা ও না ভোলা কিছু মুহূর্ত দর্শকদের মণিকোঠায় আজও জ্বলজ্বল করছে।

১৯৪৪–১৯৬০
মহম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমারের প্রথম ছবি জোয়ার ভাঁটা (১৯৪৪) সেভাবে দর্শকদের নজরে পড়েনি। কিন্তু এর ঠিক তিন বছর পর তাঁর অভিনীত জুগনি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি দিলীপ কুমারকে। মেলা (১৯৪৮), আন্দাজ (১৯৪৯), দিদার (১৯৫১) পরপর হিট ছবি উপাহার দিয়েছেন দর্শকদের। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'দেবদাস' অবলম্বনে তৈরি সিনেমায় পি সি বরুয়ার পর দিলাপ কুমার দ্বিতীয় অভিনেতা যিনি দেবগাসের চরিত্রে অভিনয় করেছিলেন এবং দর্শকদের মনে ছাপ ফেলে দিয়েছিলেন। পঞ্চাশের দশকে দিলীপ কুমারকে বলিউডের 'ট্র্যাজেডি কিং' তকমা দেওয়া হয়, একমাত্র অভিনেতা যিনি রাজ কাপুর ও দেব আনন্দের সময় সমান দক্ষতা দেখিয়ে কাজ করে গিয়েছিলেন। তবে ট্র্যাজিক চরিত্রে দিলীপ কুমারের সমকক্ষ কেউই নেই ইন্ডাস্ট্রিতে। তবে এরপর তাঁর মনোবিদের পরামর্শে তিনি হাল্কা চরিত্রে অভিনয় করতে শুরু করে দেন। আন (১৯৫২), আজাদ (১৯৫৫) ও কোহিনুর (১৯৬০)-এর মতো সিনেমাতেও বাজিমাত করেন দিলীপ কুমার।

১৯৬০–১৯৭০
এই সময়কালটা স্মরণীয় হয়ে থাকবে ঐতিহাসিক সিনেমা মুঘল-ই-আজম-এর জন্য, যেখানে সলিম চরিত্রে অভিনয় করেছিলেন দিলীপ কুমার এবং তা ব্লকবাস্টার হিট হয়। ২০০৮ সাল পর্যন্ত এই ছবিটি বলিউডের ইতিহাসে সর্বাধিক দ্বিতীয় লাভজনক ছবি হিসাবে বিবেচিত হয়েছে। দিলীপ কুমারের প্রথম ও একমাত্র প্রযোজিত ইনেমা গঙ্গা যমুনা (১৯৬১)-তে তাঁকে এবং তাঁর ভাই নাসির খানকে প্রথমবার একসঙ্গে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। সেই সময় মাত্র কিছুজন অভিনেতাদের মধ্যে দিলীপ কুমার একজন ছিলেন যাঁকে আন্তর্জাতিক প্রজেক্টের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁকে ব্রিটিশ পরিচালক ডেভিড লিন লরেন্স অফ আরাবিয়া (১৯৬২) ছবির জন্য শেরিফ আলির চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। যদিও দিলীপ কুমার এই প্রস্তাব ফিরিয়ে দেন। ১৯৬৭ সালে রাম অউর শ্যাম সিনেমায় দিলীপ কুমার প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করেন, যা দারুণ হিট হয়।

১৯৭০–১৯৮০
দিলীপ কুমারের জন্য ৭০ দশক খুব একটা ভালো সময় ছিল না। কারণ এই সময় একাধিক নতুন ও তরুণ অভিনেতারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। সেই কারণে তাঁর কর্মজীবন একটু হলেও তলানিতে ঠেকেছিল। দাস্তান (১৯৭০) ও বৈরাগ (১৯৭৬)-এর মতো ছবিতে তিনি নিজেকে অন্য ধরনের চরিত্রে খাপ খাওয়ানোর চেষ্টা করছিলেন, এমনকী তিনি ত্রয় চরিত্রেও অভিনয় করেছিলেন কিন্তু সেই সিনেমা সেভাবে হিট হয়নি। ১৯৭৬ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি অভিনয় থেকে বিরতি নেবেন বলে সিদ্ধান্ত নেন।

১৯৮০–১৯৯০
পাঁচ বছর পর ১৯৮১ সালে দিলীপ কুমার পুনরায় ফিরে আসেন বড় পর্দায় সুপার হিট ছবি ক্রান্তি নিয়ে এবং তিনি প্রমাণ করেন যে একজন সুপারস্টার বড় পর্দায় সবসময়ই নিজের দক্ষতা দেখাতে সফল হন। এরপর তিনি শুধুমাত্র গুণগত চরিত্রেই অভিনয় করার জন্য সিনেমা করতেন, যার মধ্যে উল্লেখযোগ্য শক্তি (১৯৮২), বিধাতা (১৯৮২), মশাল (১৯৮৪) ও কর্মা (১৯৮৬), এই সব ছবিই হিট হয়েছিল।

১৯৯০–২০০০
১৯৯১ সালে সৌদাগর ছবিতে দিলীপ কুমারের সঙ্গে আরও এক কিংবদন্তী অভিনেতা রাজ কুমারকে অভিনয় করতে দেখা যায়। এই ছবি বক্স অফিসে হিট হলেও দিলীপ কুমার ও রাজ কাপুরের ব্যক্তিগত সম্পর্ক মোটেও ভালো ছিল না। ইন্ডাস্ট্রিতে ৫০ বছর কাটিয়ে দেওয়ার জন্য ১৯৯৩ সালে দিলীপ কুমারকে প্রথমবার আজীবন সম্মান দেওয়া হয়। ১৯৯৬ সালে দিলীপ কুমার একটি ছবি কলিঙ্গ পরিচালনা করার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তা ফ্লপ হয়। দিলীপ কুমারের শেষ ছবি ১৯৯৮ সালে মুক্তি পাওয়া কিলা।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications