‘‌মন্টু পাইলট’‌–এর দ্বিতীয় সিজনে দেখা যাবে না শোলাঙ্কিকে!‌ কোন অভিনেত্রীকে দেখা যাবে জেনে নিন

‘‌মন্টু পাইলট’‌–এর দ্বিতীয় সিজনে দেখা যাবে না শোলাঙ্কিকে

সিনেমা হোক বা ওয়েব সিরিজ, এক অভিনেতার বদলে অন্য অভিনেতার রিপ্লেসমেন্ট নতুন কোনও ঘটনা নয়। টলিউডে হামেশাই এ ধরনের ঘটনা দেখতে পাওয়া যায়। কখনও কোনও অভিনেতা–অভিনেত্রী স্বেচ্ছায় কাজ ছেড়ে দেন আবার অনেক সময় প্রযোজক–পরিচালকের কাছের কেউ সেখানে সুযোগ পেয়ে যায়। এবারও একই সমস্যার সূত্রপাত হয়েছে দুই অভিনেত্রীকে নিয়ে। শোনা যাচ্ছে হইচই–এর ওয়েব সিরিজ 'মন্টু পাইলট’-এর সিক্যুয়েন্সে শোলাঙ্কি রায়–এর বদলে রাফিয়াত রাশিদ মিথিলার অভিনয় করা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

শোলাঙ্কির বদলে কেন মিথিলা

শোলাঙ্কির বদলে কেন মিথিলা

বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে দেবালয় ভট্টাচার্যের '‌মন্টু পাইলট ২'‌-এর শুটিং। ১৪ জানুয়ারি থেকে এই ওয়েব সিরিজের শুটিং করার কথা রয়েছে মিথিলার। অথচ '‌মন্টু পাইলট'‌-এর প্রথম সিজনে সৌরভ দাস ও শোলাঙ্কির রসায়ন বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু সমস্যা দেখা দিয়েছে, প্রথম সিজনেই ভ্রমর অর্থাৎ শোলাঙ্কির মৃত্যু দেখানো হয়েছে। ফলে দ্বিতীয় সিজনে মন্টু থাকলেও ভ্রমরকে রাখা যাবে না। কিন্তু মিথিলার অভিনয়ের ক্ষেত্রে অনেকেই বলতে শুরু করেছেন, শোলাঙ্কিকে বাদ দিয়ে মিথিলাকে আনা হয়েছে।

আসল ঘটনা জানালেন সৌরভ

আসল ঘটনা জানালেন সৌরভ

তবে এর পেছনে আসল ঘটনা উন্মোচন করলেন এই সিরিজের প্রধান অভিনেতা সৌরভ দাস। তিনি এক সাক্ষাতকারে জানিয়েছেন যে শোলাঙ্কির জায়গায় মিথিলাকে আনা হচ্ছে না। বরং এই সিরিজের দ্বিতীয় সিজনে সম্পূর্ণ নতুন গল্প দেখা যাবে এবং সেখানে আলাদা করে মিথিলার চরিত্রটি সৃষ্টি করা হয়েছে। তবে শোনা যাচ্ছে, নতুন গল্পে তিন দিনের জন্য শোলাঙ্কিকে চেয়েছিলেন দেবালয়। তিনি চেয়েছিলেন, আগের সিজনের সঙ্গে এই সিজনের যোগসূত্র তৈরি করতেন। কিন্তু শোলাঙ্কি সিনেমা ও সিরিয়ালের শুটের কারণে রাজি হননি। এছাড়াও প্রথম সারির প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত থাকার কারণে তিন দিনের কাজের অনুমতি পাননি শোলাঙ্কি। ফলে ভ্রমর চরিত্রটিকে বাদ দিয়ে চিত্রনাট্য লিখতে হয় পরিচালককে।

মিথিলার আগে প্রস্তাব দেওয়া হয় এঁদের

মিথিলার আগে প্রস্তাব দেওয়া হয় এঁদের

তবে টুইস্ট এখানেই শেষ নয়। শোনা গিয়েছে, প্রথমে ভ্রমর ও নতুন চরিত্রের জন্য বাছা হয়েছিল কৌশানী মুখার্জীকে। কিন্তু তিনিও ব্যস্ত ছিলেন বলে সময় দিতে পারেননি। এরপর হিন্দি ধারাবাহিক খ্যাত দেবলীনা চট্টোপাধ্যায়ের কাছে প্রস্তাব যায়। কিন্তু তিনিও সিরিয়াল ও অ্যাড শুটের জন্য সময় দিতে পারেননি। এরপর অনুষা বিশ্বনাথনের নাম উঠে এলেও চরিত্রের তুলনায় বয়সে ছোট হওয়ার কারণে প্রযোজনা সংস্থা তা বাতিল করে দেয়। ফলে মিথিলাকে বেছে নেন দেবালয়।

 করোনার জন্য পিছিয়ে গেল শুটিং

করোনার জন্য পিছিয়ে গেল শুটিং

তবে '‌মন্টু পাইলট'‌-এর দ্বিতীয় সিজনের শুটিং ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলা করোনায় আক্রান্ত হওয়ার ফলে এই ওয়েব সিরিজের শুটিং পিছিয়ে দিতে হয়।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+