Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জন্মদিনে মিতালির বায়োপিকের ঘোষণা, পর্দায় মিতালিকে ফুটিয়ে তুলবেন কে?

জন্মদিনের মিতালি রাজের বায়োপিকের ঘোষণা। আজ ৩৭ বছরে পা দিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি আইকন মিতালি রাজ। জন্মদিনেই এবার মিতালির বায়োপিকের ঘোষণা হল।

জন্মদিনের মিতালি রাজের বায়োপিকের ঘোষণা। আজ ৩৭ বছরে পা দিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি আইকন মিতালি রাজ। জন্মদিনেই এবার মিতালির বায়োপিকের ঘোষণা হল।

মিতালির চরিত্রে কে অভিনয় করবেন

মিতালির চরিত্রে কে অভিনয় করবেন

বলিউডে বেশ কিছুদিন ধরেই মিতালির বায়োপিক আসার খবর নিয়ে গুঞ্জন চলছিলই। এবারই সরকারিভাবে বায়োপিক আসার খবরে শিলমোহর পড়ল। মিতালির বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু।

বলিউডে বায়োপিকের হিরিক

বলিউডে বায়োপিকের হিরিক

এই মুহূর্তে বলিউডে খেলাধূলোর জগতের ব্য়ক্তিত্বদের নিয়ে বায়োপিক তৈরির ধুম লেগেছে। ইতিমধ্যেই সাইনা নেহওয়ালের চরিত্রে অভিনয় করছেন পরিণীতি চোপড়া। অন্যদিকে পি ভি সিন্ধুর বায়োপিক আসার আলোচনা চলছে। এর মাঝেই এবার মিতালির বায়োপিকের প্রাথমিক সরকারি ঘোষণা হয়ে গেল। মিতালির বায়োপিকে অভিনয় করার জন্য সই করে দিয়েছেন তাপসী পান্নু।

সিনেমার নাম কী রাখা হয়েছে

মিতালি রাজের এই বায়োপিকের নাম দেওয়া হয়েছে 'সাবাস মিতু'

মিতালিকে কী বললেন তাপসী

মিতালিকে কী বললেন তাপসী

মিতালিকে চরিত্রে অভিনয় করা গর্বের বলে জানিয়েছেন তাপসী। জন্মদিনে মিতালির সঙ্গে কেকও কাটেন তাপসী। মিতালিকে এরপর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, 'মিতালি তোমায় জন্মদিনের শুভেচ্ছা। দেশের হয়ে ক্রিকেটে দীর্ঘদিন ধরে তুমি আমাদের গর্বিত করেছ। এবার পর্দায় তোমাকে ফুটিয়ে তোলার পালা। তোমার চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া আমার কাছে সৌভাগ্যের '

ছবি সৌজন্যে ইস্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+