বিয়ের ২ মাসে ডিভোর্স, পরে স্টার অভিনেত্রীর সঙ্গে সুখের সংসার মনোজ বাজপেয়ীর, একনজরে অজানা কথা

বিয়ের ২ মাসে ডিভোর্স, পরে স্টার অভিনেত্রীর সঙ্গে সুখের সংসার মনোজ বাজপেয়ীর, একনজরে অজানা কথা

শাহরুখ খানের 'ক্লাসমেট' হিসাবে ব্যারি জনের অভিনয়ের ওয়ার্কশপে ছিলেন তিনি। জীবনের অর্থাভাব থেকে কলেজ জীবনে ২০০ টাকায় মাসের হাত খরচ চালিয়ে নিতেন মনোজ। এরপর প্রথম বিবাহিত জীবনে উথালপাথালের পর আসে সুখী দাম্পত্যের রেশ। এমনই বহু অজানা কথা 'ফ্যামিলি ম্যান ২' এর নায়ক মনোজ বাজপেয়ীর জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। একনজরে দেখা যাক, এই অভিনেতার জীবনের নানান ঘটনা।

মনোজের ফ্যামিলি লাইফ

মনোজের ফ্যামিলি লাইফ

মনোজ বাজপেয়ীর বাবা পেশায় কৃষক। ৪ ভাইবোন কে নিয়ে ছিল মনোজদের বাড়ি। ছোট থেকেই অভিনেতা হওয়ার প্রবল বাসনা ছিল তাঁর। বহু ইন্টারভিউতেই সেকথা জানিয়েছেন তিনি। ন্যাশনাল স্কুল অফ ড্রামায় বারবার ফেল করার পর চতুর্থবারে মনোজ বাজপেয়ী সেখানে সুযোগ পান।

কয়টি গাড়ি রয়েছে মনোজের?

কয়টি গাড়ি রয়েছে মনোজের?

'আলিগড়' অভিনেতার কাছে আপাতত তিনটি তাবড় গাড়ি রয়েছে। গাড়ির বিষয়ে তিনি শৌখিন। বিএমডাব্লিউএর তৃতীয় সিরিজ, স্কর্পিও, ফরচুনার রয়েছে মনোজের।

ওবেরয় স্প্রিং এ কত কোটি টাকার বাড়ি?

ওবেরয় স্প্রিং এ কত কোটি টাকার বাড়ি?

জানা যায়, মনোজ বাজপেয়ী আপাতত ৪ কোটি টাকার, তামাম বাড়ির মালিক। মুম্বইয়ের ওবেরয় স্প্রিংয়ে রয়েছে এই বাড়ি। যেখানে মনোজের সুখের সংসার রয়েছে।

 পুরস্কারের ঝুলি ভরপুর

পুরস্কারের ঝুলি ভরপুর

'ভোসলে','পিঞ্জর','সত্য' ছবির জন্য মনোজ বাজপেয়ী জাতীয় পুরস্কার পেয়েছিলেন।ছিপছিপে চেহারার এই অভিনেতাকে ২০১৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। এছাড়াও 'সত্য' ও ' আলিগড়' ছবির জন্য তিনি ফিল্মফেয়ার ও এশিয়া পেসিফিক অ্যাওয়ার্ড পেয়েছেন।

বিয়ের দু মাসেই ডিভোর্স!

বিয়ের দু মাসেই ডিভোর্স!

তারকা অভিনেতা মনোজ বাজপেয়ীর প্রথম বিয়ে খুব একটা সুখকর হয়নি। বিয়ের ২ মাসের মধ্যেই ডিভোর্স হয় তাঁদের। দিল্লির এক মহিলার সঙ্গে বিয়ে হলেও, তা সুখী করতে পারেনি দু'জনকে।

স্বপ্নের প্রেম পর্বের পর বিয়ে

স্বপ্নের প্রেম পর্বের পর বিয়ে

এরপর মনোজ বাজপেয়ীর সঙ্গে বিয়ে হয় বলিউড তারকা নেহার। 'করিব' ছবির শ্যুটিংয়ের সময় দুজনের দেখা হয় প্রথম। এরপর ৬ বছর প্রেম পর্ব চলে। তারপর প্রেমের বিষয়ে নিশ্চিত হয়ে দুজনে বিয়ের পথে এগিয়ে যান। প্রসঙ্গত, মনোজের স্ত্রী অভিনেত্রী নেহার আসল নাম শাবানা। দুই ভিন ধর্ম হলেও এই দুই তারকা আপাতত সুখে সংসার করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+