Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এক থাকা কতটা অসহনীয়? সম্পর্কের নতুন রসায়ন নিয়ে আসছে মানসী সিনহার দ্বিতীয় ছবি ‘৫ নং স্বপ্নময় লেন’

অভিনেতা হিসাবে কেরিয়ার শুরু করলেও বর্তমানে একজন দক্ষ পরিচালক। এমন মানুষের সংখ্যা বাংলা ইন্ডাস্ট্রিতে কম নেই। তাঁদেরই মধ্যে অন্যতম হলেন মানসী সিনহা। প্রথমে একজন অভিনেত্রী হিসাবেই বিনোদন জগতে পা রেখেছিলেন মানসী সিনহা। একাধিক বাংলা ধারাবাহিক থেকে চলচ্চিত্রে অভিনয় করে আপামর দর্শকের মন জয় করে নেন তিনি। বর্তমানে পরিচালক হিসাবে কাজ শুরু করেছেন মানসী সিনহা। তাঁর পরিচালিত প্রথম ছবি 'এটা আমাদের গল্প' মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৬ এপ্রিল। সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল মানসী সিনহা পরিচালিত এই প্রথম ছবিটি। এই ছবিটি তৈরির সময় অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছেন তিনি। তবে সব বাধা পেরিয়ে দর্শকের দরবারে মানসী নিয়ে এসেছিলেন তাঁর প্রথম ছবি 'এটা আমাদের গল্প'।

অভিনেত্রী হিসাবে দর্শকদের মনে তাঁর বিশেষ জায়গা থাকলেও পরিচালক হিসেবেও প্রথম ছবিতেই সকলের মন জিতেছেন মানসী সিনহা। বড় পর্দায় 'এটা আমাদের গল্প'-এর বিরাট সাফল্যের পর আবার ধাগা প্রোডাকশনের প্রযোজনায় ও মানসী সিনহার পরিচালনায় আসছে নতুন ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'। শুভঙ্কর মিত্রের ধাগা প্রোডাকশনের প্রযোজনায় একগুচ্ছ টলিপাড়ার তারকাদের নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

মানসী সিনহা পরিচালিত দ্বিতীয় ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'-এ প্রধান চরিত্রগুলিতে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, সায়ন শুভ্র ভট্টাচার্য, ফাল্গুনী চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

'৫ নম্বর স্বপ্নময় লেন' প্রসঙ্গে পরিচালক মানসী সিনহা বলেন, 'আমি বিশ্বাস করি কোনও ছবির গল্পই হল ছবিটির আসল নায়িকা। দর্শকরা এখনও একটি ভালো গল্পের আশা নিয়ে প্রেক্ষাগৃহে যান। আমার প্রথম ছবি 'এটা আমাদের গল্প' যখন মুক্তি পেল, এই বিষয়টা আমি তখনই বুঝেছি। আমি এবং আমার গোটা টিম এটা বিশ্বাস করি, যেসকল দর্শক টানটান উত্তেজনা সহ ভালো গল্প দেখতে পছন্দ করেন '৫নং স্বপ্নময় লেন' তাঁদের ভালো লাগবে'।

অভিনেত্রী অপরাজিতা আঢ্য এই ছবির প্রসঙ্গে বলেন, 'পরিচালক মানসী সিনহা এবং ধাগা প্রোডাকশনের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। আজকের এই দ্রুতগতিতে ছুটে চলা বিশ্বে, আমরা প্রায়শই সম্পর্ক, বাড়ি এবং আমাদের আকাঙ্ক্ষার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলি। ক্রমাগত একটি সুখী, পরিপূর্ণ জীবনের ধারণার পিছনে ছুটছি। কিন্তু প্রায়শই, জীবন আমাদের অতিক্রম করে যায়। এদিকে, আমরা কখনও কখনও আটকে যাই। থেমে যাই। এই ছবিটি এমনই এক হৃদয়গ্রাহী গল্প বলে। কীভাবে আমরা আমাদের প্রিয়জনদের কাছে রেখে এবং যে ভালোবাসা আমাদের টিকিয়ে রাখে তাকে যত্ন করে সত্যিকারের তৃপ্তি পেতে পারি। এই গল্প সেই দৃশ্যই ফুটিয়ে তুলবে বড়পর্দায়। আমি আশা করি, সহজেই দর্শকবৃন্দের মন জয় করে নিতে পারবে মানসী সিনহার এই ছবিটিও'।

যে মানুষেরা পরিস্থিতির চাপে একা থাকতে বাধ্য হন, সেই মানুষদের নিয়েই গল্প সাজিয়েছেন পরিচালক মানসী সিনহা। যাঁরা একা থাকতে চান না, একা থাকাটা যাঁরা কিছুতেই পছন্দ করেন না, এই ছবির গল্পটা আসলে তাঁদের।

ছবির চিত্রনাট্য লিখেছেন মানসী সিনহা, সিনেমাটোগ্রাফার সৌভিক বসু, সঙ্গীত পরিচালক জয় সরকার, মুখ্য সহ পরিচালক টুটুল পাল। আগামী ২০ ডিসেম্বর ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরিচালক মানসী সিনহার দ্বিতীয় ছবি '৫নং স্বপ্নময় লেন'।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+