জনপ্রিয় অভিনেত্রীর শ্লীলতাহানি রাতের ট্রেনে, চাঞ্চল্য
চলন্ত ট্রেনে অভিনেত্রীর শ্লীলতাহানির খবরে চাঞ্চল্য় ছড়িয়েছে মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
চলন্ত ট্রেনে অভিনেত্রীর শ্লীলতাহানির খবরে চাঞ্চল্য় ছড়িয়েছে মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মালায়লম ছবির জনপ্রিয় অভিনেত্রী সানুশা সন্তোষের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা ঘিরে রীতিমত অবাক অনেকেই। সনুশার দাবি, ঘটনার সময় চিৎকার করলেও, কেউ সেই সময়ে এগিয়ে আসেননি। শেষ পর্যন্ত টিটিই-র সহায়তায় ধরা পড়ল মূল অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।

ঘটনা ঘিরে যতটা আতঙ্ক ছড়াচ্ছে তার চেয়েও বেশি প্রশ্ন উঠছে এদেশের নারী নিরাপত্তার ছবি ঘিরে। ২৩ বছরের অভিনেত্রী সনুশা কেরলের একটি ট্রেনে যাতায়াত করছিলেন, গত বুধবার মাভেলি এক্সপ্রেসের এ ১ কোচে উঠেছিলেন। তাঁর অভিযোগ , রাতে যখন তিনি ঘুমোচ্ছিলেন, তখনই কামরায় ঢোকে অভিযুক্ত ৪০ বছরের অন্ত বোস। অভিনেত্রীর দাবি, ওই ব্যক্তিই এরপর চড়াও হয় সনুশার ওপর।
এদিকে, সেই সময় ট্রেনে আশেপাশে বহু মানুষই ছিলেন। যাঁরা এই ঘটনা দেখে মজা নিচ্ছিলেন। অন্যদিকে, নিজেকে বাঁচাবার চেষ্টায় সনুশা ওই ব্যক্তির আঙুল মচকে দিয়ে রেহাই পাওয়ার চেষ্টা করেন। এরপরই টিটি-র নজরে বিষয়টি আশাতেই তিনি রেল পুলিশের সাহায্য নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করার বন্দোবস্ত করেন।












Click it and Unblock the Notifications