'আমায় স্লিভলেস নাইটিতে দেখতে চেয়েছিলেন পরিচালক', কাস্টিং কাউচ নিয়ে আরও যা বললেন মাহি
কয়েক মাস আসে তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়ে চরম অভিযোগ তোলেন। এজন্য হাদরাবাদে তিনি পোশাক খুলে প্রতিবাদ জানাতেও উদ্যত হন।
কয়েক মাস আসে তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়ে চরম অভিযোগ তোলেন। এজন্য হাদরাবাদে তিনি পোশাক খুলে প্রতিবাদ জানাতেও উদ্যত হন। এদিকে, সেই ঘটনার পর একে পর এক অভিনেত্রী মুখ খুলেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়ে। এই প্রসঙ্গে মুখ খুলে অনেককেই অবাক করে দিয়েছেন অভিনেত্রী মাহি গিল।

সাহেব বিবি গ্যাংস্টাপ-এর অভিনেত্রী কী বললেন?
সদ্য মুক্তি প্রাপ্ত ছবি 'সাহেব বিবি গ্যাংস্টার ৩' ছবির অভিনেত্রী মাহি গিলও কাস্টিং কাউচ নিয়ে মুখ খোলেন। আর তাঁর বক্তব্য প্রকাশ্যে আসতেই কাস্টিং কাউচ নিয়ে বলিউডের অন্ধকার দিকটি ফের প্রকাশ্যে আসে। তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার কথা মাহি তুলে ধরেন প্রকাশ্যে।

মাহি বলছেন..
মাহি জানান, তাঁর কাছেও বিভিন্ন সময় কুরুচিকর প্রস্তাব আসে। এপ্রসঙ্গে বলিউডে কেরিয়ার গড়ার প্রথম দিকের প্রসঙ্গ তোলেন মাহি। সেই সময়ে মাহিকে এক পরিচালক কুপ্রস্তাব দেন বলে দাবি অভিনেত্রীর। মাহির দাবি ওই পরিচালক বলেন , 'আগে স্লিফলেস নাইট পরে আমাকে দেখাও। ' মাহি জানান, 'এই কথা শুনে আমি ওখান থেকে দ্রুত বেরিয়ে আসি। '

মাহির দাবি
বলিউডে কেরিয়ার গড়বার জন্য মাহি যখন লড়াই চালিয়ে গিয়েছেন। তখন প্রভূত কুপ্রস্তাবের মুখোমুখি হন তিনি। তবে সেই পরিস্থিতিতেও 'না' বলা সাহস দেখিয়েছিলেন বলে দাবি এই বলিউড অভিনেত্রীর।

কাজের পরিবেশ নিয়ে মাহির দাবি
অভিনেত্রী হিসাবে নিজের প্রতিভা এতদিন ইন্ডাস্ট্রিতে তুলে ধরেছেন মাহি গিল। তাঁর দাবি, 'আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ভালো। এখানে কারও ইচ্ছার বিরুদ্ধে কিছু করা হয়না। আমাদের জগতে ধর্ষণের মতো কুরুচিকর ঘটনা ঘটে না। সেদিক থেকে আমাদের ইন্ডাস্ট্রি অনেক নিরাপদ।'












Click it and Unblock the Notifications