Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) হ্যাপি বার্থ ডে মাধুরী : জন্মদিনে 'ধক ধক গার্লের' বিরল কিছু ছবি

মাধুরী দীক্ষিতের হাসি দেখে মনে ঢেউ ওঠে আজও বহু তরুণের। ওঁকে দেখে কে বলবে সুন্দরী মাধুরী ৪৮ বছরে পা রাখলেন আজ। তবুও নিজের সৌন্দর্যে আর হাসিতে আজও আমাদের মন ভরে রেখেছেন এই ধক ধক গার্ল।

আশির দশকের ডিভা ছিলেন মাধুরী। দিল, সজন, আঞ্জাম, খলনায়ক, তেজাব, রাম-লখন, দিল তো পাগল হ্যায়, দেবদাস, হাম আপকে হ্যায় কউন, পুকার-এর মতো বহু হিন্দি ছবিতে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন।

মাধুরী এমন একজন অভিনেত্রী যিনি শাহরুখ থেকে সলমন, সঞ্জয় দত্ত থেকে গোবিন্দ, মিঠুন থেকে বিনোধ খান্না, ঋষি কাপুর থেকে অমিতাভ বচ্চনের বিপরীতেও অভিনয় করেছেন।

বিয়ের পরে বলিউডকে একপ্রকার বিদায় জানিয়ে চলে গিয়েছিলেন মাধুরী। কিন্তু দেড় ইশকিয়া এবং গুলাব গ্য়াং দিয়ে আবার বলিউডে ফিরে আসা। ছবি দুটি বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে না পারলেও তাঁর অভিনয় দক্ষতা এবং সেই মাধুরীআনা দর্শকের মন ছুঁয়ে গিয়েছে।

আজও বলিউডের সেরা সুন্দরী অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন আজকের বার্থ ডে গার্ল।

মাধুরীর জন্মদিনে তাঁর কিছু অদেখা বিরল ছবি দেখে নিন

ছোট্র মাধুরী

ছোট্র মাধুরী

খুব ছোট বয়স থেকেই নাচের শখ ছিল মাধুরীর। এবং নাচের জন্য একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি।

স্কুলের জীবন

স্কুলের জীবন

স্কুলের সময় মাধুরীর স্কুলের আইকার্ডে এই পাসপোর্ট সাইজের ছবিটি ছিল।

মুদ্রা

মুদ্রা

ছোটবেলা থেকেই দুরন্ত কথক নাচতেন মাধুরী। তিনি কথকে প্রশিক্ষণ নিয়েছেন ছোটবেলাতেই।

বলিউডে

বলিউডে

বলিউডে তখন জনপ্রিয় নাম মাধুরী দীক্ষিত।

ব্লন্ড লুক

ব্লন্ড লুক

খুব কম জনেই মাধুরীর এই ব্লন্ড লুকটি দেখেছেন। একটি ছবির ফটোশুটে এই ব্লন্ড পরচুলা পরেছিলেন মাধুরী। তবে এই রূপেও তিনি অপরূপা তা নিয়ে দ্বিমত নেই।

রাম লখন

রাম লখন

রাম লখন ছবিটি করার সময় মাধুরীর এই ছবিটি। মাধুরীর টুপিতেও তারই ছাপ।

অবোধ

অবোধ

অবোধ ছবির হাত ধরে যখন প্রথন বলিউডে পা রাখলেন এই সুন্দরী তখনকার ছবি এটি।

বহুমুখী

বহুমুখী

নিজের দীর্ঘ বলিউড জীবনে বিভিন্ন অবতারে বিভিন্ন সময় দেখা গিয়েছে মাধুরীকে।

ফটোশুটে

ফটোশুটে

একটি পত্রিকার ফটোশুটে মাধুরীর এই অবতার। এছবিটিও অনেকেরই অদেখা।

কাশ্মীরী মেয়ে

কাশ্মীরী মেয়ে

কাশ্মীরী মেয়ের ভূমিকায় মাধুরী।

মানবহত্যা

মানবহত্যা

মানবহত্যা ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শেখর সুমন এবং মাধুরী। এই ছবিটি সেই সময়েরই।

ডোলা রে ডোলা

ডোলা রে ডোলা

দেবদাস ছবির শুটিংয়ের সময় অ্যাশের সঙ্গে মাধুরী।

বিগ বির সঙ্গে

বিগ বির সঙ্গে

বিগ বি-র সঙ্গে বড়ে মিঞা ছোটে মিয়া ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন মাধুরী। সেই সময় একটি পত্রিকার জন্য ফটোশুটে বিগ বি-র সঙ্গে মাধুরী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+