Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্স নিয়ে আসছে একসাথে ৮টি ছবি, দেখা যেতে পারে SRK কেও

২০২৪ সালে, ম্যাডক ফিল্মসের হরর কমেডি 'স্ত্রী ২' বছরের সবচেয়ে বড় বলিউড হিট হয়ে ওঠে। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ছবিতে এরা দুজন ছাড়াও ছিলেন অভিষেক ব্যানার্জি এবং অপশক্তি খুরানা। এদিকে, ২০২৫ সালের শুরুতেই, ম্যাডক ফিল্মস তাঁদের পরবর্তী ঘোষণা করে দিল।

ম্যাডক ফিল্মস তাদের হরর-কমেডি ইউনিভার্স থেকে তার আসন্ন ৮টি চলচ্চিত্রের মুক্তির তারিখ ঘোষণা করেছে, যা ২০২৮ সালের মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে, এই ৮টি হরর-কমেডির মধ্যে বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনয় করতে পারেন।

Shah rukh khan

যা জানা যাচ্ছে, প্রযোজক দিনেশ ভিজান এবং তার দল একটি বিশেষ ভূমিকার জন্য শাহরুখ খানের সাথে আলোচনা করছেন। বলা হচ্ছে ম্যাডক ফিল্মসের দল কিং খানকে হরর-কমেডি ইউনিভার্সের ছবিতে মুখ্য ভিলেন বানাতে চায়।

শাহরুখ খান তার ক্যারিয়ারে বড় পর্দায় অনেক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। প্রতিবারই নিজের চরিত্রে নতুন কিছু করার চেষ্টা করেছেন তিনি। তিনি অতীতেও খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন এবং যা মন কেড়ে নিয়েছে এসআরকে-র ফ্যানেদের। তাই, এসআরকে-কে ফের ভিলেনের ভূমিকায় দেখাটা আকর্ষণীয় হবে বলেই মনে করছেন অনেকে।

দলের একটি ঘনিষ্ঠ সূত্র প্রকাশ করেছে যে শাহরুখ খানের চরিত্রটি এমন হবে যে এটি হরর কমেডি ইউনিভার্সের সমস্ত চলচ্চিত্রের সাথে আন্তঃসংযুক্ত হবে। 'পাঠান' অভিনেতা যদি হরর-কমেডি ইউনিভার্সে যোগ দেন, তবে এটি ফ্র্যাঞ্চাইজিকে একটি ভিন্ন স্তরে নিয়ে যাবে। ২০২৮ সালে মুক্তি পাওয়া 'মহাযুধ' বা 'দুসরা মহাযুধ' ছবিতে শাহরুখকে দেখা যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তবে এই চুক্তির বিষয়ে শাহরুখ খান বা ম্যাডক ফিল্মসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

যা জানা যাচ্ছে, ম্যাডক ফিল্মসের আসন্ন চলচ্চিত্রের তালিকায় ৮টি চলচ্চিত্র রয়েছে। যা ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর মধ্যে প্রথমটি হল 'থামা', যেখানে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দানাকে দেখা যাবে। এ ছবির শুটিং চলছে এই মুহুর্তে। এর পর ২০২৫ সালেও মুক্তি পাবে 'শক্তি শালিনী'। পরবর্তীতে ২০২৬ সালে মুক্তি পাবে 'ভেদিয়া ২' ও 'চামুন্ধা'। ২০২৭ সালে 'স্ত্রী ৩' এবং 'মহা মুঞ্জ্য' মুক্তি পাবে এবং ২০২৮ সালে 'মহাযুধ' এবং 'দুসরা মহাযুধ' মুক্তি পাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+