করিনার পর কি এবার মা হতে চলেছেন লিসা ?
ইনস্তাগ্রামে এবার নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে, ছবি প্রকাশ করলেন অভিনেত্রী লিসা হেডেন।
খবর যখন বলিউড অভিনেত্রী লিসা হেডেনকে নিয়ে, তখন সে খবরকে পেশ করবার ধরনও একটু আলাদা হবে বৈকি । আর এবার তো খবর একটু স্পেশালই। নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর এবার একটু "লিসা সুলভ" ভঙ্গিতেই সোস্যাল মিডিয়াতে জানালেন এই বলিউড অভিনেত্রী।
ইনস্তাগ্রামে অন্তঃসত্ত্বা লিসার বিকিনিতে ছবি সবারই চোখ ধাঁধাতে বাধ্য। লাস্যময়ী লিসার এই ছবির ক্যাপশন ছিল "হাম্বল বিগিনিংস"।

এবার যদি প্রশ্ন হয় যে হট লিসা হেডেনের প্রাণ পুরুষটি কে ? তাহলে উত্তর জানা না থাকলে, জানিয়ে রাখি, তাঁর নাম ডিনো লাভানি। পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্যবসায়ী পরিবারের সন্তান তিনি। গত এক বছর ধরে তারা ডেট করছিলেন বলে খবর।
প্রসঙ্গত, লিসা তাঁর ফিল্মি কেরিয়ারে ইতিমধ্যেই অনেককটি অসামান্য ছবিতে অভিনয় করেছেন। তাঁর মধ্যে কঙ্গনা রানাউতের 'কুইন' ছবিতে সহ অভিনেত্রী হিসাবে তাঁর অভিনয় দাগ কাটে মানুষের মনে।












Click it and Unblock the Notifications