প্রকাশ্যে ‘লাল সিং চাড্ডা’র দ্বিতীয় গান, নতুন পোস্টারের সঙ্গে মিল রয়েছে ফরেস্ট গাম্প–এর
প্রকাশ্যে ‘লাল সিং চাড্ডা’র দ্বিতীয় গান, নতুন পোস্টারের সঙ্গে মিল রয়েছে ফরেস্ট গাম্প–এর
লাল সিং চাড্ডা সিনেমার দ্বিতীয় গান 'ম্যায় কি করা’ প্রকাশ পেল বুধবার। আমির খান তাঁর আসন্ন ছবির গান শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। গত মাসে অভিনেতা বিশাল প্রচার, সাক্ষাৎকার, ইনস্টাগ্রাম লাইভ এবং বিশেষ ফিল্টারের মাধ্যমে এই সিনেমার প্রথম গান কাহানি লঞ্চ করেন। বৃহস্পতিবার আমির খান তাঁর ভক্তদের জন্য এই গান লঞ্চ করে তাঁদের হতচকিত করে দেন।

স্মৃতিমেদুরতায় ভরপুর এই গান ৷ প্রথম প্রেমের স্মৃতিকে গানের কথায় রূপ দিয়েছেন অমিতাভ ভট্টাচার্য ৷ আর কন্ঠ দিয়েছেন সোনু নিগম ৷ এই গানের সুরকারও বাঙালি, সকলের পরিচিত প্রীতম। ম্যায় কি করা গানটি লঞ্চ করা হয় প্রীতম ও সোনু নিগমের রেকর্ডিং করার মুহূর্তকে নিয়ে। এই গানের পাশাপাশি লাল সিং চাড্ডার নতুন পোস্টারও সামনে এসেছে, যেখানে একটি ছোট মেয়ে একটি ছোট ছেলের হাত ধরে চারদিকে গাছে ঘেরা পথ দিয়ে হেঁটে যাচ্ছে।
লাল সিং চাড্ডা সিনেমাটি হলিউডের হিট ছবি ফরেস্ট গাম্প–এর রিমেক এবং এই পোস্টারের দৃশ্যটির সঙ্গে হুবহু মিলে গিয়েছে ফরেস্ট গাম্প–এর একটি দৃশ্য, যেখানে ছোট ফরেস্ট ও ছোট জেনিকে দেখানো হয়েছে। রেড এফএম–এ আমির খান ও সোনু নিগম এই নতুন গান নিয়ে কথা বলার সময় বলেন, 'আমায় যখন প্রীতম এই গানটি গাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন সেই সময় প্রীতম বলেছিলেন যে আমির খান চান আমি এই গানটি গাই। আমি আমিরের জন্য আগেও গান গেয়েছি আর সব গানই দারুণ হিট হয়েছে এবং দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আমার বিশ্বাস আমাদের এই সফরে ম্যায় কি করা আরও একটি হিট হতে চলেছে।’
লাল সিং চাড্ডার এই গানের ভিডিও শেয়ার করেননি আমির খান, শুধু গানটাই শোনা গিয়েছে। আমির খানের প্রযোজনায় তৈরি এই সিনেমা মুক্তি পাবে এ বছরের ১১ অগাস্ট দেশের সমস্ত সিনেমা হলে। আমির ছাড়াও অভিনয় করছেন করিনা কাপুর, মোনা সিং ও নাগা চৈতন্যকে দেখা যাবে অতিথি অভিনেতা হিসাবে।
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা












Click it and Unblock the Notifications