মুম্বইয়ের হাসপাতালে ভর্তি দিলীপ–জায়া সায়রা বানু, স্থানান্তর করা হল আইসিইউতে
মুম্বইয়ের হাসপাতালে ভর্তি দিলীপ–জায়া সায়রা বানু, স্থানান্তর করা হল আইসিইউতে
কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন বলিউডের বরিষ্ঠ অভিনেতা দিলীপ কুমার। এবার হাসপাতালে ভর্তি হলেন দিলীপ–জায়া সায়রা বানু। হৃদরোগে আক্রান্ত হন সায়রা বানু। পরিবার সূত্রে খবর, তিন দিন আগেই রক্তচাপজনিত সমস্যার জেরে হাসপাতালে ভর্তি করা হয়েছে সায়রা বানুকে।

বুধবার তাঁকে আইসিইউ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এ বছরের জুলাইতে ৯৮ বছর বয়সে প্রয়াত হন দিলীপ কুমার। এর দু’মাস পরই হাসপাতালে ভর্তি হলেন সায়রা বানু। দিলীপ কুমার ও সায়রা বানু ১৯৬৬ সালে বিয়ে করেন। বিয়ের পর সায়রা বানু সিনেমা জগত ছেড়ে সংসার ও স্বামী দিলীপ কুমারের ওপরই মনোনিবেশ করেছিলেন। দিলীপ কুমারের মৃত্যুর আগে পর্যন্ত সায়রা বানুই অভিনেতার দেখাশোনা করতেন।
৫৪ বছরের দাম্পত্য জীবনের পর দিলীপ কুমার যখন সায়রা বানুর হাত ছেড়ে পরলোকে চলে যান, সেই সময় অসম্ভব ভেঙে পড়েছিলেন সায়রা। এরপরই তাঁর শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে। গত কয়েকদিন ধরেই তাঁর শরীর ভালো ছিল না। এই দম্পতির কোনও সন্তান নেই। দিলীপ কুমারের সঙ্গে সম্পর্কের সময় অনেক বাধা–বিপত্তি আসলেও অবশেষে তাঁরা এক হয়ে একসঙ্গে সংসার করেছেন। চিকিৎসকদের কাছে দিলীপ কুমারের মৃত্যুর খবর শুনে সায়রা বানু বলে উঠেছিলেন, 'ভগবান আমার বেঁচে থাকার কারণটাই কেড়ে নিল… সাহাবকে ছাড়া তো আমার জীবন অর্থহীন, আমি কিছু ভাবতেই পারছি না… দয়া করে সকলে প্রার্থনা করুন’। দিলীপ কুমারের মৃত্যুর পরই সায়রা বানু শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, যার প্রভাব দেখা দিয়েছে তাঁর শরীরে।
মাত্র ১৬ বছর বয়সে সায়রা বানু অভিনয় জগতে পা দিয়েছিলেন। ১৯৬০ সালে বলিউডের ছবিতে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ব্লাফমাস্টার, আয়ি মিলন কি বেলা, এপ্রিল ফুল, গোপী, ঝুক গয়া আসমান, আমান, দিওয়ানা, ভিক্টোরিয়া নম্বর ২০৩, পড়োসন সহ আরও বেশ কিছু ছবি রয়েছে। ১৬ বছরের সায়রা ফিল্ম জগতে আসার সঙ্গে সঙ্গে আলোড়ন পড়ে যায়। গোলাপের পাপড়ির মতো মিষ্টি মেয়ে সায়রার সৌন্দর্যে কাবু ছিল গোটা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। ২২ বছরের সায়রা যখন তাঁর থেকে ২২ বছরের বড় ৪৪ বছরের দিলীপ কুমারকে বিয়ে করেন তখন এই সম্পর্ক নিয়ে বহু সমালোচনা হয়েছিল। তার ওপর সায়রা বানু তাঁর কেরিয়ারের একেবারে তুঙ্গে থাকার সময়ই সিনেমা জগত ছেড়ে দিয়ে সংসারে মন দেন। বিয়ের পরও দিলীপ কুমারের অন্য সম্পর্ক নিয়ে দাম্পত্য জীবনে প্রতিবন্ধকতার সৃষ্টি হলেও সায়রা সবটাই দক্ষ হাতে সামলে শেষ জীবন পর্যন্ত দিলীপ কুমারের সঙ্গ দিয়ে গিয়েছেন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications