মরণোত্তর দিলীপ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন সায়না বানু

মরণোত্তর দিলীপ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন সায়না বানু

হিন্দি সিনেমা জগতের 'বটবৃক্ষ' হিসেবেই বিবেচিত হতেন তিনি। তাঁর চলে যাওয়া শুধুমাত্র বলিউডেই নয়, বরং গোটা ভারতীয় সিনেমা জগতেই এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে। কারণ সকলের কাছে তিনি 'সাহেব এ আলম সেলিম' রূপে পরিচিত। তিনি হলেন ভারতীয় চলচ্চিত্রের 'দাদাঠাকুর' দিলীপ কুমার। প্রায় বছর হতে চলল জীবনের পর্দা ছেড়ে চলে গিয়েছেন তিনি। কিন্তু সকলের মনে তিনি রয়ে গিয়েছেন এক প্রতিষ্ঠান হয়ে। আর এবার দিলীপ কুমারের সারা জীবনের অসামান্য কীর্তিকে সম্মান জানানো হল।

মরণোত্তর দিলীপ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন সায়না বানু

দিলীপ কুমার ২০২১ সালের ৭ জুলাই মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে দিলীপ কুমার আমাদের ছেড়ে পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছিলেন পরিবারের সদস্য ও স্ত্রী সায়রা বানু-সহ অসংখ্য ভক্ত। দিলীপ কুমারকে খুব ভালোবাসতেন সায়রা বানু। প্রখ্যাত অভিনেত্রী সায়রা বানু অভিনেতার মৃত্যুর প্রায় এক বছর পর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। যেখানে তিনি স্বামীকে স্মরণ করে কান্না থামাতে পারেননি।

দিলীপ কুমারকে স্বাধীনতার অমৃত উৎসবে ভারতরত্ন ডঃ আম্বেদকর পুরস্কারে সম্মানিত করার কথা ছিল। এসময় পুরস্কার নিতে আসেন তার স্ত্রী সায়রা বানু। পুরস্কার গ্রহণের সময় দিলীপ কুমারের কথা মনে করে কেঁদে ফেলেন তিনি।

সায়রা বানু সংবাদ মাধ্যমের সামনে দিলীপ কুমারকে স্মরণ করে তিনি জানান, তিনি প্রতি নিয়ত অনুভব করেন যে তিনি খুব কাছে আছেন ও তিনি সবকিছু দেখছেন। তাঁকে 'ভারতরত্ন' পুরস্কার দেওয়ার কথাও বলেছেন। তিনি বলেন, 'এটা হওয়া উচিত কারণ দিলীপ সাহেব ভারতের কোহিনূর ছিলেন এবং কোহিনূরকে ভারতরত্ন দেওয়া উচিত বলে তিনি মনে করেন।'

৯৮ বছর বয়সে বিশ্বকে বিদায় জানিয়েছিলেন অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তার মৃত্যু সায়রা বানুকে একা করে দিয়েছে। দিলীপ কুমার ও সায়রা বানুর প্রেমের গল্প ছিল অসাধারণ। দিলীপ কুমার ও সায়রা বানু ১৯৬৬ সালে ১১ অক্টোবর বিয়ে করেছিলেন। বিয়ের পর সায়রা কয়েকটি সিনেমা করলেও তার পুরো সময় দেন সাহাব দিলীপ কুমারকে। তাঁদের ভালোবাসার গল্প মনে রাখার মতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+