গপগপ করে খেলেন ৫০টি ফুচকা! লোভে পড়ে ডায়েট ভুললেন কোয়েল মল্লিক
গপগপ করে খেয়ে ফেললেন ৫০টি ফুচকা! অকপট স্বীকারোক্তি কোয়েল মল্লিকের
ফুচকা খেতে ভালোবাসেন না এমন মেয়ে খুঁজে পাওয়া মুশকিল। এমনকী গ্ল্যামার ও সিনেমা জগতের সঙ্গেও যাঁরা যুক্ত কমবেশি তাঁরাও ফুচকা প্রেমী। কিন্তু নিজেদের স্লিম–ট্রিম ও ফিট দেখার কারণে তাঁদের হয়ত এই ফুচকা খাওয়া সবসময় হয়ে ওঠে না। কিন্তু জানেন কী টলিউডের কুইন, মল্লিক পরিবারের ছোট মেয়ে কোয়েল মল্লিক একসঙ্গে ৫০টা ফুচকা খেয়েছিলেন। না, কোয়েলকে দেখলে হয়ত কেউ এই কথাটা সত্যি বলে মনে করবেন না। কিন্তু এই স্বীকারোক্তি স্বয়ং অভিনেত্রীরই।

ছোটবেলার পুজোর স্মৃতিচারণ
ভবানীপুরে মল্লিক বাড়ির দুর্গাপুজো বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম। আর মল্লিক বাড়ি বলতেই মনে পড়ে কোয়েল মল্লিকের কথা। এখনও এই পুজোয় নিজের তারকা তকমা ভুলে বাড়ির মেয়ের মতোই সব কাজ করেন কোয়েল। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর ছোটবেলায় পুজো কেমন কাটাতেন তা বলতে গিয়েই বলে ফেলেন যে তিনি একবার ছোটবেলায় ৫০টি ফুচকা খেয়েছিলেন।
একবারে ৫০টি ফুচকা খান কোয়েল
কোয়েল বলেন, 'তাঁদের বাড়ির সামনে নর্দান পার্ক। বাড়ির পুজোর সাড়া হলেই সকল ভাইবোনেরা মিলে ফুচকা খেতে যেতেন, নাগরদোলা চড়তেন, অঞ্জলি দিতেন, আরতির পর দারুণ মজা করতেন। তিনি বাড়ির সবার থেকে ছোট ছিলেন বলে তাই তাঁকে দুধেভাতে ট্রিট করা হত।' অভিনেত্রী এও জানান যে একবার নাকি পুজোয় তাঁর দাদা-দিদিরা তাঁকে না নিয়েই নর্দান পার্কে চলে গিয়েছিলেন। আর সেই দেখে মেয়ে বাড়ি জুড়ে কান্নাকাটি জুড়ে দেয়। তাই মেয়ের কান্না থামাতে মেজজেঠু নিয়ে যান পাড়ার ফুচকার দোকানে। সেখানে গিয়ে নাকি ৫০টা ফুচকা খেয়েছিলেন সে দিনের ছোট্ট কোয়েল। নিজের মুখেই তা স্বীকার করেছেন তিনি।

ফুচকা প্রিয় টলিউড কুইনের
কোয়েল অবশ্য এও জানিয়েছেন যে ফুচকার বিষয়ে তিনি না করতে পারেন না। ফুচকা তাঁর খুব প্রিয় খাবার। কোয়েল নিজেই ভিডিওতে বলেছেন যে তিনি ফুচকার ব্যাপারে লজ্জা পান না। তবে এখন অবশ্য ৫০টি ফুচকা তিনি খেতে পারবেন না, কারণ অবশ্যই তাঁর ডায়েট। সোশ্যাল মিডিয়ায় কোয়েলের এই ভিডিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। নেটিজেনরা কোয়েলের অকপট স্বীকারোক্তি শুনে হেসে লুটোপুটি খাচ্ছেন।

পরবর্তী ছবি
গত বছর কোয়েল মল্লিকের রক্ত রহস্য ও ফ্লাইওভার দু'টি ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবি টলিউডে বেশ সফলতা পেয়েছে। কোয়েল এখন বর্তমানে মিতিন মাসির সিক্যুয়েল নিয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়াও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি একটি সিনেমাতেও দেখা যাবে কোয়েলকে। যেখানে বনি সেনগুপ্ত ও পরমব্রত রয়েছেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications