কেরল হাইকোর্টের রায়ে স্বস্তি ফিরল আয়েশা সুলতানার ,রাষ্ট্রদ্রোহিতার মামলায় নয়া মোড়
প্রসঙ্গ ছিল লাক্ষাদ্বীপে করোনা পরিস্থিতি। সেই প্রেক্ষিতে একটি টিভি চ্যানেলের বিতর্কে অংশ নেন ফিল্ম পরিচালত ও লাক্ষাদ্বীপবাসী আয়েশা সুলতানা। সেখানে তিনি দ্বীপ সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন বলে বিজেপির এক নেতা আয়েশার বিরুদ্ধে পুলিশি অভিযোগ করেন। মামলা হয় রাষ্ট্রজদ্রোহিতার। এরপরই মামলা চলে কেরল হাইকোর্টে। এদিন সেই মামলায় আগাম জামিন পেলেন আয়েশা।

বিজেপির লাক্ষাদ্বীপের ইউনিট প্রধান সি আবদুল কাদের হাজির তরফে একটি অভিযোগ পেয়ে সেখানের কাভারাট্টি এলাকার পুলিশ স্টেশনে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়। প্রসঙ্গত, লাক্ষাদ্বীপের প্রশাসন প্রফুল্ল প্যাটেলকে ওই টিভি চ্যানেলের অনুষ্ঠানে 'জৈব অস্ত্র' বলে উল্লেখ করেন আয়েশা। তারপরই তাঁর বিরুদ্ধে সরব হন বিজেপির নেতারা আবদুল কাদের। এদিকে, একটি সূত্রের খবর এই ঘটনার পর থেকে সেখানের বিজেপি ইউনিটে ভাঙন দেখা দেয়। দ্বীপপুঞ্জের বহু বিজেপি নেতা দল ছাড়তে থাকেন।
এদিকে, মামলা দায়ের হতেই কেরল হাইকোর্ট আগেই আয়েশার সুরক্ষা কবচের নির্দেশ দেয়। ফলে ২৫ জুনের আগেই খানিকটা স্বস্তিতে থাকেন আয়েশা। সেদিন কেরল হাইকোর্ট জানিয়ে দেয় যে পুলিশি জেরার জন্য হাজিরা দিয়ে যেতে হবে। সিআরপিসির ৪১ ধারায় আয়েশার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেবারের রায়ের সময়ই কেরল হাইকোর্ট আয়েশাকে জামিনে মুক্তি দেওয়ার বার্তা দেয়। যা এদিন নিজের রায়ে কার্যকর করল কেরল হাইকোর্ট।












Click it and Unblock the Notifications