ভিক–ক্যাটের বিয়েতে নজর কাড়ছে ক্যাটরিনার ‘কলিরা’, কি বিশেষত্ব রয়েছে এতে দেখুন
নজর কাড়ছে ক্যাটরিনার ‘কলিরা’
প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার গাঁটছড়া বাঁধলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে সেজেছেন ক্যাটরিনা ও ভিকি। রাজস্থানের সাওয়াই মাধোপুরের বারওয়ারা দুর্গের সিক্স সেন্সেস রিসর্টে সাত পাকে বাঁধা পড়লেন ভিক্যাট। সকলের আশীর্বাদ নিতে বিয়ের পরই দুর্গের বারান্দায় হাজির হন নব দম্পতি। কিছু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে এই বিয়ে সেরে ফেলেন ভিক্যাট। সঙ্গীত ও মেহেন্দি সেরিমনির পর এই রয়্যাল বিয়ে হয় বৃহস্পতিবার।

বিয়ে হয়ে গেল ভিক–ক্যাটের
বিগত একমাস ধরেই তাঁদের বিয়ে ঘিরে নানা জল্পনা চলেছে। বিশেষ কোডের মাধ্যমেই প্রবেশ করতে পেরেছেন অতিথিরা। গত দু'দিনে অনুষ্ঠিত হয়েছে মেহেন্দি ও সঙ্গীত। ভিকির নামে লক্ষ টাকার মেহেন্দি পরেছেন ক্যাট। ক্যাটরিনা-ভিকির আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব মিলে মোট ১২০ জন উপস্থিত ছিলেন ক্যাটরিনার বিয়েতে। বিশেষ কোডের মাধ্যমেই বিয়ের আসরে প্রবেশ করতে পেরেছেন অতিথিরা। বিয়ের আগে ভিকি বা ক্যাটরিনা কেউই এই বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেননি তবে বিয়ের পরই তাঁদের ভক্তদের জন্য বিয়ের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সুখবরটি নিজেরাই জানিয়েছেন। বিয়ের প্রথম ছবি দেখে ভক্তরা সত্যিই মুগ্ধ হয়ে যান তবে ভক্তদের আকর্ষণ কেড়েছে নববধূ ক্যাটরিনার 'কলিরা' ও 'চূড়া'।
কে তৈরি করেছেন এই কলিরা ও চূড়া
বিশেষ সূত্রে জানা গিয়েছে যে এই 'কলিরা'র স্টাইল তৈরি করেছেন অ্যানাইতা শ্রফ আদজানিয়া ও ডিজাইন করেছেন রাহুল লুথরা ও মৃণালিনী চন্দ্রা। কলিরায় পাখিরা উড়ছে এবং নববধূ ক্যাটরিনা নিজে এতে মেসেজ লিখেছেন। প্রত্যেক চুরিতে রয়েছে ৬-৭টি মেসেজ। চূড়ার আগে এই কলিরা পরবেন নববধূ। সূত্রের খবর, কলিরাতে ক্লিও, এলিসিয়ানের মতো বাইবেলের শব্দের সঙ্গে হিন্দু ধর্মের ওমের মতো পবিত্র শব্দও লেখা ছিল। প্রসঙ্গত, ভিকি কৌশল পাঞ্জাবি পরিবারের তাই ক্যাটরিন বিয়েতে পাঞ্জাবি রীতিকেই অনুসরণ করেছেন।

মূল্যবান হিরের আংটি
শুধু তাই নয়, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাঁদের বিয়ের জন্য দারুণ আংটি বেছে নিয়েছিলেন। একদিকে ক্যাটরিনার আঙুলে দেখা গিয়েছে চৌকো আকারের নীল রঙের প্ল্যাটিনাম আংটি, যেখানে দু'টি স্তর জুড়ে শুধুই হিরে, যার মূল্য ৭.৪ লক্ষ টাকা, অপরদিকে ভিকি কৌশলের আঙুলে শোভা পেয়েছে টিফানি ক্লাসিক আংটি, যার মূল্য ১,২৮,৫৮০ লক্ষ টাকা। এই দু'টি আংটি এসেছে টিফানি সোলেস্তে থেকে।

বিয়েতে রাজকীয় খাওয়া–দাওয়া
বিয়েতে আমন্ত্রিতদের জন্য নানা ধরনের টেস্টি খাবারের আয়োজন করেছে এই তারকা জুটি। সেই তালিকায় ছিল স্থানীয় খাবারের পাশাপাশি প্যান ইন্ডিয়ার নানা ডিশ। যেহেতু ভিকি পাঞ্জাবী,তাই তাঁর খাওয়া দাওয়াতেও ছিল পাঞ্জাবি ডিশ। প্ল্যাটারে ছিল ছোলে বাটুরে থেকে শুরু করে বাটার চিকেন। ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে নানা ধরনের ফল, চকোলেট। ক্যাটরিনার বিয়ের মেনুর দায়িত্বে ছিলেন শেফ শনোজ কুমার। মেনুতে ছিল ৫ রকমের অরগ্যানিক স্যালাড, নেদারল্যান্ডস থেকে ফলের সম্ভার,ফিলিপিন্স থেকে অ্যাভাগাডো, ফ্রান্স থেকে চিজ, চকোলেট, পেরি পেরি পনির, স্পিনাচ কর্ন, ব্রকোলি স্যালাড, ছোলে বাটুরে, ডাল বুখারা,হরেক রকমের রুটি ও রাইস আইটেম, পাঞ্জাবি চিকেন, ডাল-বাটি চুরমা, লাল মাস ( রাজস্থানি স্টাইলে মাটন),কমলালেবুর রাবড়ি সহ ৫ রকমের বিরিয়ানি। সেই বিরিয়ানি তৈরি করেছেন শেফ ইমতিয়াজ কুরেশি ও তাঁর টিম।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications