Katrina Kaif: রশ্মিকা মন্দানার পর ক্যাটরিনা কাইফের ভুয়ো ভিডিও প্রকাশ্য, ভাইরাল হল সেই ভিডিও
Katrina Kaif: রাতারাতি আবারও আরও এক অভিনেত্রীর ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার টার্গেটে ক্যাটরিনা কাইফ। টাইগার থ্রি ছবিতে তাঁর টাওয়েল পরা ফাইট সিনটি ভুয়ো করে তৈরি করা হয়েছে। ভুয়ো ভিডিওতে দেখানো হয়েছে টাওয়েলের জায়গায় বিকিিন পরে রয়েছেন অভিনেত্রী।
গতকাল রেশ্মিকা মন্দানার একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোস্যাল মিডিয়ায়। তাতে দেখানো হয়েছিল কালো একটি সুইম স্যুট পরে রয়েছেন অভিনেত্রী। পরে এক সাংবাদিক িনশ্চিত করেন ভিডিওটি ভুয়ো। ভাল করে দেখলেই সেটা বোঝা যাচ্ছে। তারপরেই অভিেনতা অমিতাভ বচ্চন এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জািনয়েছিলেন।

রেশ্মিকা মন্দানা নিজে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছেন এই ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত। এখন তিনি অভিনেত্রী তাঁকে সকলে চেনেন তাই তাঁরা বুঝতে পারছেন প্রতিবাদ করছেন কিন্তু তিনি স্কুল কলেজে পড়ার সময় যদি এই ধরনের ঘটনা ঘটত তাহলে কীভাবে সামলাতেন পরিবারের লোকেরা।
তারপরে আবার আরেক অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তাতেই উদ্বেগ বেড়েছে। যেভাবে একের পর এক অভিনেত্রীেদর ভুয়ো ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাতে গোটা বিষয়টি বেশ চিন্তার।
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা কাইফের টাইগার-৩-র টাওয়েল ফাইট সিন নিয়ে বেশ চর্চা শুরু হয়েছিল। অভিনেত্রী িনজে জানিয়েছিলেন যে এই সিনটি শ্যুট করতে তাঁকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। বলিউডে এখনও পর্যন্ত কোনও নায়িকাকে এই ধরনের ফাইস সিন শ্যুট করতে হয়নি।












Click it and Unblock the Notifications