‘লাল সিং চাড্ডা’র শুটিং শুরু হওয়ার আগে স্বর্ণমন্দিরে দর্শনে গেলেন করিনা
‘লাল সিং চাড্ডা’র শুটিং শুরু হওয়ার আগে স্বর্ণমন্দিরে দর্শনে গেলেন করিনা
পাঞ্জাবে শুটিং চলছে আমির খানের 'লাল সিং চাড্ডা’র। যোগ দিয়েছেন ছবির আর এক মুখ্য অভিনেত্রী করিনা কাপুর খানও। তবে শুটিং শুরু হওয়ার আগে করিনা অমৃতসরের স্বর্ণমন্দির দর্শনে গেলেন। তাঁর আসন্ন ছবি 'গুড নিউজ’ ও পরবর্তী ছবির জন্য প্রার্থনা করতে।

ইনস্টাগ্রামে করিনা স্বর্ণমন্দির দর্শনের ছবি শেয়ার করেছেন। যা মূহুর্তে ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর পরনে রয়েছে ধূসর রঙের স্ট্রাইপড স্যুট এবং ওড়না। অমৃতসরে এখন বেশ ভালোই ঠাণ্ডা রয়েছে, তাই ঠাণ্ডাকে কাবু করতে করিনা সঙ্গে নিয়েছেন কালো রঙের স্টোল। তাঁর সঙ্গে রয়েছেন ম্যানেজার এবং তাঁর টিমের সদস্যরা। করিনার সঙ্গে আমির খানের 'লাল সিং চাড্ডা’ তৃতীয় ছবি। এর আগে এই জুটিকে 'থ্রি ইডিয়টস’ এবং 'তলাশ’–এ দেখা গিয়েছিল। প্রসঙ্গত, ১৯৯৪ সালে হলিউড ছবি 'ফরেস্ট গুম্প’–এর বলিউড রিমেক হল 'লাল সিং চাড্ডা’। এই ছবির ফার্স্ট লুকে দেখা দিয়েছিলেন আমির খান। লম্বা ও একমুখ দাঁড়ি সঙ্গে পাগড়ি পরে রয়েছেন তিনি, পরনে গোলাপি রঙের চেকড শার্ট। আমিরেরে চোখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। তবে এখনও করিনার লুকস সামনে আসেনি। তবে বেশ কিছু শুটিংয়ে তাঁকে সাধারণ সালোয়ার–কামিজে দেখা গিয়েছে।
বর্তমানে করিনা তাঁর আসন্ন ছবি 'গুড নিউজ’–এর প্রচার নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার। করিনা–অক্ষয় ছাড়াও ছবিতে অভিনয় করছেন দিলজিত ও কিয়ারা আদবানি। ২৭ ডিসেম্বর এই ছবিটি মুক্তি পাবে। করিনাকে এরপর ইরফান খানের সঙ্গে 'অ্যাংরেজি মিডিয়াম’ ছবিতে দেখা যাবে।
More From
-
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
আমরা কাজ করে দেখাই, মোদীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, কূটনৈতিক বার্তায় নতুন ইঙ্গিত -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের












Click it and Unblock the Notifications