সোশ্যাল মিডিয়ায় শ্রীদেবীর মতো নাচলেন কনিনীকা, ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিও

সোশ্যাল মিডিয়ায় শ্রীদেবীর মতো নাচলেন কনিনীকা, ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিও

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে কনিনীকা বন্দ্যোপাধ্যায় একজন। কিছুদিন আগেই স্টারজলসার শুরু হয়েছে ধারাবাহিক 'আয় তবে সহচরী', যেখানে অভিনয় করছেন তিনি। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে সাংসারিক কাজের চাপে পড়াশুনো শেষ করা হয়নি। নায়িকার ইচ্ছে থাকলেও কোনও পরিচয় পাওয়া যায়নি। বদল আনতে তাঁর জীবনে আসবে ধিঙ্গি। ধিঙ্গি সইয়ের পুত্রবধূ। মাঝে মধ্যেই নানান মজার কাণ্ড ঘটায় ধিঙ্গি। আর সব কিছু বদলে সই কনিনীকা ওরফে তাঁর শাশুড়ির জীবন বদলে দেবে এই মেয়ে। TRP এর দৌড়েও সব ধারাবাহিককে পিছনে ফেলে দিয়ে এখন এগিয়ে যাচ্ছে এই ধারাবাহিক।

সোশ্যাল মিডিয়ায় শ্রীদেবীর মতো নাচলেন কনিনীকা, ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিও

অভিনেত্রী কনিনীকা বন্দ্যোপাধ্যায় যেসব ধারাবাহিক করেন তাই সুপারহিট হয়। 'আয় তবে সহচরী' আগেও অনেকগুলি ধারাবাহিকই অভিনয় করেছিলেন তাতেই তিনি জনপ্রিয় ছিলেন। মাঝে কিছুদিন সন্তানের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। তবে, আবারও পর্দায় ফিরে এসেছেন তিনি। ফিরেই বাজিমাত করেছেন তিনি। তবে, এত কিছুর মাঝেও অভিনেত্রী কিন্তু সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ। সেখানে মাঝে মধ্যেই নানা কিছু পোস্ট করেন তিনি। এবার একটি নাচের ভিডিও পোস্ট করেছেন তিনি।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে নাচতে দেখা গিয়েছে। ভিডিওটি মুহুতের মধ্যে ভাইরাল রয়েছে। আর তাতে লাইক ও কমেন্টে ভরে গেছে। শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, 'ফ্লিম অ্যান্ড ফ্রেমস অ্যাওয়ার্ড ২০২১'এর জন্য ভিডিও শুট করা হচ্ছে। অভিনেত্রীকে ভিডিওতে বেগুনি শাড়ি পরে নাচতে দেখা যাচ্ছে। হোটেলের লনে নাচছেন তিনি। গান চলছে অনিল কাপুর ও শ্রীদেবীর সিনেমার বিখ্যাত ছবি 'মিস্টার ইন্ডিয়া'র 'কাটে নেহি কাটতে রাত' গানে নাচছেন তিনি। এই গানটি শ্রীদেবীর জীবনের অন্যতম হিট গান। তার সঙ্গে একেবারেই ভোলার নয় শ্রী ও অনিল কাপুরের নাচ।

অভিনেত্রী কনিনীকাকেও ভিডিওটিতে দেখা যাচ্ছে শ্রীদেবীর স্টাইলে নাচতে, যেখানে শাড়ির আঁচল উড়িয়ে নাচ করছেন। এর জন্য অনেক দেখেই প্রশংসা পেয়েছেন তিনি। এই পোস্টটি তিন দিন আগে করেছেন কনিনীকা। যা দেখে ইতিমধ্যেই প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। দশকদের মতে, অভিনেত্রী অভিনয়ের পাশপাশি নাচও করেন খুব ভালো করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+