CISF জওয়ানের কষিয়ে চড়, তারপরেও কেন চুপ বলিউড প্রশ্ন তুলে সরব কঙ্গনা
কঙ্গনা রানাওয়াত চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছতেই হুলুস্থূল কাণ্ড ঘটিয়েছে এক CISF জওয়ান। চণ্ডীগড় বিমানবন্দরে প্রকাশ্যে বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে কষিয়ে চড় মারেন মহিলা সিআইএসএফ জওয়ান। তারপরেই শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে।
যদিও সঙ্গে সঙ্গে সেই মহিলা সিআইএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত জওয়ান জানিয়েছেন, কঙ্গনা কৃষক আন্দোলনকারীদের নিয়ে কুমন্তব্য করেছিলেন। সেই আন্দোলনকারীদের মধ্যে ছিলেন তাঁর মা। মায়ের এই অপমান তিনি মেনে নিতে পারেননি বলেই কঙ্গনাকে সামনে পেয়ে মেজাজ ধর রাখতে পারেননি।

এদিকে কঙ্গনা রানাওয়াত এখন নির্বাচিত জনপ্রতিনিধি। হিমাচল প্রদেশের মান্ডিয়ার সাংসদ তিনি। বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। সেকারণে এই ঘটনাটি অভিনেত্রী কঙ্গনাকে চড় মারার থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে সাংসদ কঙ্গনাকে চড় মারা। যদিও বলিউডের কেউ এই নিয়ে একটি শব্দও খরচ করেনি। এই নিয়ে আবার পাল্টা প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন। এতো বড় একটা ঘটনা ঘটে গেল তার পরেও বলিউড কেন চুপ। এটা আপনাদের সন্তানদের সঙ্গে হলে কী করতেন। কেন বলিউড চুপ করে রয়েছে। তিনি অভিযোগ করেছে রাফা নিয়ে কথা বলার জন্যই তাঁকে আক্রান্ত হতে হয়েছে। এই নিয়ে সরব হয়েছেন তিনি। এখানে কথা বলার স্বাধীনতা নিয়েও আক্রান্ত হতে হচ্ছে।
প্রসঙ্গকত উল্লেখ্য সুশান্ত সিং রাজপুের মৃত্যুর ঘটনা নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। তিনি অভিযোগ করেছিলেন সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়েছে। তাঁকে মাদক খাইয়ে মানসিক ভাবে ভেঙে ফেলা হয়েছিল এবং আত্মহত্যার দিকে এগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications