Kangana Ranaut: লক্ষ্যভ্রষ্ট রাবণ বধের তির, কঙ্গনার রাবণ দহণ অনুষ্ঠান নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষ

রাবণকে তির ছুড়তে গিেয় তির লাগল লব কুশে গায়ে। কঙ্গনার কীর্তি দেখে হেসে খুন নেটিজেনরা। সোশ্যাল মিিডয়া জুড়ে ছড়িয়ে পড়েছে কঙ্গনা রানাওয়াতের রাবণ দহনের সেই ভিডিও। লালকেল্লায় রাবণ দহনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কঙ্গনা রানাওয়াত।

স্বাধীনতার ৫০ বছর পর তিনি কোনও মহিলা যিনি প্রথন রাবন দহন অনুষ্ঠানে তির চালিয়েছেন। দিল্লিতে এই রাবণ দহন অনুষ্ঠানে দিদি রঙ্গোলি চাণ্ডেলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনাও ছিলেন। লালরঙের শাড়ি পরে এসেছিলেন অভিনেত্রী।

Kangana Ranaut

সেখানকার একটি ভিডিওতে দেখা গিয়েছে রবণ দহন অনুষ্ঠানে কীভাবে তির চালাবেন অভিনেত্রী সেটা শিখিয়ে দিচ্ছেন কমিটির এক সদস্য। তারপরেও লক্ষ্যভ্রষ্ট হয় তির। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে কটাক্ষ শুরু হয়ে গিয়েছে। বলিউডের অ্যাকশন কুইন সামান্য তির চালাতে পারেন না বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

আবার অনেকে লিখেছেন কঙ্গনার উচিত ছিল এখানে আসার আগে কীভাবে তির চালাতে হয় তা ইউটিউব থেকে শিখে নেওয়া তারপরে এখানে আসা। প্রসঙ্গত উল্লেখ্য কঙ্গনা একাধিক অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন। ঝাঁসির রানি লক্ষ্মীবাই। সামনেই আসছে তাঁর নতুন ছবি তেজস। কয়েকদিন আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+