করিনাকে জোরদার টক্কর দিয়ে বাজিমাত কঙ্গনার! বলিউড ফিল্মে বহু প্রতীক্ষিত 'সীতা'র চরিত্রে 'কুইন' স্টার

করিনাকে জোরদার টক্কর দিয়ে বাজিমাত কঙ্গনার! বলিউড ফিল্মে বহু প্রতীক্ষিত 'সীতা'র চরিত্রে 'কুইন' স্টার

জল্পনা চারিপাশে চলছিল। আর শেষমেশ খবরটা তিনি নিজেই দিলেন। এদিন কঙ্গনা রানাওয়াত নিজেই ইনস্টাগ্রাম পোস্টে জানান দিয়ে দিলেন যে 'সীতা দ্যা ইনকারনেশন' ছবিতে তিনি বহু আলোচিত সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন। শোনা যাচ্ছিল, ছবিটির জন্য দীপিকা বা করিনার নাম। শেষে শোনা গিয়েছিল যে ছবিটিতে অভিনয়ের জন্য করিনা বিশাল অঙ্কের টাকা দাবি করেছেন। পরবর্তীকালে জানা যায় যে ছবিটিতে সীতার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত।

করিনাকে জোরদার টক্কর দিয়ে বাজিমাত কঙ্গনার! বলিউড ফিল্মে বহু প্রতীক্ষিত সীতার চরিত্রে কুইন স্টার

এই ছবিতে কঙ্গনা রানাওয়াত সীতার ভূমিকায় অভিনয় করছেন বলে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কঙ্গনা নিজের পোস্টে লেখেন যে আপাতত তিনি এই গুণী ব্যক্তিত্বদের সঙ্গে একই বোর্ডে (ফিল্মে) থাকতে পেরে খুব খুশি। একই সঙ্গে তিনি 'জয় সিয়া রাম' এর স্তূতিও করেছেন পোস্টে। মনোজ মুন্তাশিরের সংলাপ, অলৌকিক দেশাইয়ের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে, ' এ হিউম্যান বিইং' এর প্রোডাকশন হাউস। ছবিটি শুধু যে বলিউড ফিল্ম হিসাবে পরিচিত হবে, তা নয়। হিন্দিস তামিল , তেলুগু , কানাড়া, মালয়লামে এই ছবি মুক্তি পেতে চলেছে।

এদিকে, ফিল্মের প্রোডাকশান টিমের তরফেও স্বাগত জানানো হয়েছে। প্রযোজক সলোনি শর্মা জানিয়েছেন , ভিডিও এফেক্টের দুনিয়ায় একটি নতুন অধ্যায় রাখতে চলা এই ফিল্মে কঙ্গনাকে নিজেরে বোর্ডে রাখতে পেরে তিনি খুশি। প্রসঙ্গত , প্রযোজকের কথা অনুযায়ী, ফের একবার 'মগধিরা','বাহুবলী'র পর আরও একটি ছবি কার্যত দেশকে মোহিত করতে পারে। যেভাবে দক্ষিণী ছবি 'মগধিরা','বাহুবলী'তে ভিডিও এফেক্ট ব্যবহার করা হয়েছে, তাতে রীতিমতো অবাক হয়েছে ভারতীয় দর্শক। এমনকি বিশ্বের সামনেও ছবিগুলি তাক লাগিয়েছে। তবে 'সীতা দ্য ইনকারনেশন' একটি বড় চমক এনে দিতে চলেছে। উল্লেখ্য, সীতার জীবনী গাথা নিয়ে 'রামায়ণ' থেকে একটা বড় অংশ জুড়ে কাহিনির চিত্রপট রচিত হয়েছে। উল্লেখ্য, বলিউডে ইতিমধ্যেই একাধিক ছবি মহাকাব্য থেকে গৃহিত হয়ে তা উঠে আসছে। এমনই একটি ছবি 'আদিপুরুষ'। যে ছবি সইফ আলি খান , প্রভাস ,দীপিকা, কৃতীর মেলবন্ধনে কার্যত মাল্টিস্টারকাস্টের একটি ফিল্ম হিসাবে উঠে আসতে চলেছে। এদিকে, সীতা দ্য ইনকারনেশন ছবিতেও রয়েছে রামায়ণের কাহিনি। ছবিটি ঘিরে বহু দিন ধরেই আলোচনা চলছিল। শোনা গিয়েছিল ছবির জন্য একটা বড় অঙ্কের পারিশ্রমিক চার্জ করেন করিনা কাপুর। তবে সেই পারিশ্রমিক দিতে রাজি হননি ফিল্মের নির্মাতারা। আর সেই কারণেই সম্ভবত ছবিতে রাজি হননি করিনা কাপুর। তবে কঙ্গনা ভক্তদের মতে, এই ডিল কঙ্গনার হাতে এসে যাওয়ার ঘটনা কার্যত কঙ্গনার ক্ষেত্রে একটি সাফল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+