Kalki 2898 AD:হিন্দু ধর্মে ভাবাবেগে আঘাতের অভিযোগ, আইনি নোটিস কল্কি এডির টিমকে
বক্স অফিসে রেকর্ড সাফল্য তারপরেও সবটা ভাল হল না। হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে এই অভিযোগে কল্কি ২৮৯৮ এডির টিমকে আইনি নোটিস পাঠানো হয়েছে। প্রাক্তন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ এই নোটিস পাঠিয়েছেন।
ছবির প্রযোজক-পরিচালক এবং অভিনেতাদেরও নামে পাঠানো হয়েছে নোটিস। তাতে অমিতাভ বচ্চনের নামও রয়েছে। কল্কি পুরাণ অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে। কিন্তু প্রাক্তন কংগ্রেস নেতার দাবি কল্কিপুরাণের তথ্যকে বিকৃত করা হয়েছে এই ছবিতে।

আইনি নোটিস পাঠিয়ে কংগ্রেস নেতা অভিযোগ করেছেন, ভারত আবেগপ্রবণ, বিশ্বাস এবং শ্রদ্ধার জায়গা। সেকারণে এখানে সনাতন ধর্মের অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। সনাতন ধর্মে যা লেখা হয়েছে সেটা বদলানো একেবারেই ঠিক নয়। বিষ্ণুর কল্কি অবতার হিন্দু ধর্মের মানুষের কাছে পরম বিশ্বাসের জায়গা। তিনি বিষ্ণুর শেষ অবতার বলেই বিশ্বাস করেন হিন্দু ধর্মের মানুষ।
কল্কি পুরাণে কল্কি নারায়ণকে নিয়ে অনেক তথ্য দেওয়া হয়েছে। তার উপর ভিত্তি করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে কল্কিধামের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। সিনেমাতে কল্কি অবতার নিয়ে যা দেখানো হয়েছে তার পুরোটাই কল্কি পুরাণের বিরুদ্ধে বলে দাবি করেছেন প্রাক্তন কংগ্রেস নেতা। এই ছবিটি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করছে। হিন্দু ধর্মের ভাবাবেগ নিয়ে খেলা করা ছবি নির্মাতাদের কাছে টাইমপাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মত প্রকাশের অধিকার মানেই যা খুশি তাই করা যায় না বলেও অভিযোগ করেছেন তিনি।
প্রাক্তন কংগ্রেস নেতার আইনজীবী উজ্জ্বল আনন্দ শর্মার এই নোটিস পাঠিয়েছেন কল্কি এডির টিমকে। এদিকে বক্স অফিসে রেকর্ড কালেকশন করে ফেলেছে ছবিটি। তাতে প্রভাসের থেকেও অমিতাভ বচ্চনের অভিনয় বেশি প্রশংসিত হয়েছে। ৬০০ কোটি টাকা খরচ করে সাই-ফাই ছবিটি তৈরি করা হয়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications