বিয়ে–ডিভোর্সের মাঝে সম্পর্কের স্যান্ডউইচ, মুক্তি পেল ‘যুগ যুগ জিও’–এর ট্রেলার
বিয়ে–ডিভোর্সের মাঝে সম্পর্কের স্যান্ডউইচ, মুক্তি পেল ‘যুগ যুগ জিও’–এর ট্রেলার
বরুণ ধাওয়ান, কিয়ারা আদবাণী, অনিল কাপুর এবং নীতু কাপুর অভিনীত 'যুগ যুগ জিও’–এর ট্রেলার মুক্তি পেল রবিবাসরীয় সন্ধ্যায়। রোম্যান্স-কমেডি-ফ্যামিলি ড্রামা সবকিছুই এবার এক ছবির গল্পে। মুক্তির অপেক্ষায় পরিচালক রাজ মেহতার নতুন ছবি 'যুগ যুগ জিও’। এই সিনেমায় অভিনয় করছেন মণীশ পল ও কনটেন্ট ক্রিয়েটর প্রাজেক্তা কোহলি।

ছবির ট্রেলার লঞ্চ হয় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে যেখানে এই সিনেমার সকল কলা–কুশলীরা উপস্থিত ছিলেন। মজাদার এই ছবি যে সিনেপ্রেমীদের অন্যতম আকর্ষণ হতে চলেছে তার আভাস মিলেছে ট্রেলারেই। আগামী ২৪ জুন বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'যুগ যুগ জিও’।
দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় রয়েছে 'যুগ যুগ জিও’। ২০২০সালে করোনা কালের মধ্যেই ছবির শুটিং শুরু করেছিলেন পরিচালক রাজ মেহতা। কিন্তু ছবির শুটিং চলাকালীন অতিমারির কবলে পড়েন বরুণ ধাওয়ান,নীতু কাপুর,অনিল কাপুর থেকে শুরু করে কলাকুশলীদের একাংশ। সকলেই সুস্থ হওয়ার পর ফের শুরু হয় ছবির শুটিং। গতবছরই 'যুগ যুগ জিও’-র মুক্তি নিয়ে বারবার শোনা গিয়েছে জল্পনা।
সম্পর্ক–প্রেম–ভালোবাসা–বিয়ে তারপর বিবাহবিচ্ছেদ। 'যুগ যুগ জিও' ছবির যে ট্রেলার মুক্তি পেয়েছে তাতে সম্পর্কের নানা দিক দেখা যাচ্ছে। তবে, এই ছবিতে বিয়ের পরিবর্তে বিবাহবিচ্ছেদে জোর দেওয়া হয়েছে বেশি। গত বেশ কিছুদিন ধরেই এই ছবির কলাকুশলীরা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের নানা ছবি পোস্ট করছিলেন। আর তার সঙ্গে একটি লাইনই লিখতে দেখা যাচ্ছিল তাঁদের। 'বিয়ের পর সব বদলে যায়'। এই লাইনের উপর নির্ভর করেই এগিয়েছে 'যুগ যুগ জিও' ছবির গল্প।
'গুড নিউজ’ ছবির সাফল্যের পর প্রযোজক হিরু জোহর, কর্ণ জোহর, অপূর্ব মেহতা এবং পরিচালক রাজ মেহতা ফের একসঙ্গে হয়েছেন 'যুগ যুগ জিও’ ছবির জন্য। গত বছর ডিসেম্বরে চণ্ডীগড়ে এই ছবির শ্যুটিং হয়। এই ছবি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর। আগামী ২৪ জুন মুক্তি পাবে এই ছবি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications