আকাশনীল শেরওয়ানি, মাথায় পাগড়ি! নজর করলেন জন সিনা, শাড়িতে দেশি গার্ল লুকে কিম
অপেক্ষার প্রহর শেষে এসেছে শুভদিন। গাঁটছড়া বাঁধলেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ইতিমধ্যেই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড প্লাজায় পৌঁছেছেন বরযাত্রীরা। একই সঙ্গে ধীরুভাই আম্বানির ছবিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। আর এই মেগা বিয়ের অতিথি তালকা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে সকলের। দেশ ও বিদেশের তাবড় তারকারা তো বটেই, আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়েতে সবার নজর ছিল জন সিনার দিকে। আর বিয়েতে যোগ দিতে এসে জনকে দেখে চোখ আটকে গেল সবার! কিন্তু কেন?
ডাবলু ডাবলু ই সুপারস্টার তথা অভিনেতা জন সিনা গোটা দুনিয়ার হার্টথ্রব। তিনি যেখানেই দেখা দেন সেখানেই হৃদয় চুরি করে নেন লক্ষ লক্ষ ফ্যানের। আর জন সিনা ভারতে এসে এই দেশেরই বিয়েবাড়িতে সামিল হচ্ছেন এই খবর জানার পর থেকেই বাড়ছিল কৌতূহল। অবশেষে শুক্রবার দেশে এলেন জন। আর বিকেল হতেই তিনি ধরা দিলেন একদম অন্যভাবে। শেরওয়ানি পরে একেবারে ভারতীয় পোশাকে ধরা দিয়েছেন জন।

এদিন আইভরি রঙের পাজামার সঙ্গে মুক্তোর সাদা সুতো ও ছাই রঙা সুতোয় কাজ করা একটি হালকা আকাশী রঙের শেরওয়ানি পরে অনন্ত আম্বানির বিয়েতে হাজির হলেন জন সিনা। তবে সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর মাথার পাগড়ি! তাঁর পাগড়ি বাঁধার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা চূড়ান্ত ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায়। ভিডিয়োয় দেখা গিয়েছে সাদা কাপড়ের উপর সোনালি চান্দেরি কাজ করা পাগড়ি বাঁধছেন তিনি। এরপর পাপারাজ্জিদের সামনে ধরা দিলেন ডাবলু ডাবলু ই আইকন। সবার সামনে ইউ ক্যান নট সি মি সিগনেচার পোজ দিলেন জন সিনা। আর যা দেখে প্রবল উচ্ছসিত তাঁর ফ্যানেরা।
তবে চমকের এখানেই শেষ নয়, মেগা তারকা কিম কার্দাশিয়ানকে এদিন দেখা গেল শাড়ি পরে হাজির হতে। দুর্দান্ত গ্ল্যামারাস অবতারে অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ের আসরে ধরা দিলেন সুপারস্টার।












Click it and Unblock the Notifications