আবার চৈতন্যদেবের ভূমিকায় স্ক্রিনে আসছেন যীশু! জানুন বিস্তারিত

অভিনয় জগতে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল 'মহাপ্রভু' সিরিয়ালের হাত ধরে। ১৯ বছরের যীশু সেই সিরিয়ালে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন।

অভিনয় জগতে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল 'মহাপ্রভু' সিরিয়ালের হাত ধরে। ১৯ বছরের যীশু সেই সিরিয়ালে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন। ওই সিরিয়ালের হাত ধরে শুধু জনপ্রিয়তাই নয়, ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠা করতেও সমর্থ হন এই অভিনেতা। আরও একবার যীশু সেনগুপ্ত আসছেন মহাপ্রভু চৈতন্য়ের ভূমিকায়।

আবার চৈতন্যদেবের ভূমিকায় স্ক্রিনে আসছেন যীশু! জানুন বিস্তারিত

ষোড়শ শতাব্দীর অন্যতম মহাপুরুষ ছিলেন চৈতন্যদেব। তাঁকে নিয়ে বাংলা সিরিয়ালটি তৈরি হয়েছিল 'মহাপ্রভু' নামে। সিরিয়ালের জনপ্রিয়তা সেযুগের অনেকেই মনে করে নিতে পারবেন! এবার ৭০ এমএম স্ক্রিনে চৈতন্যের ভূমিকায় দেখা যাবে যীশু সেনগুপ্তকে। সৃজিত মুখোপাধ্য়ায়ের পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন যীশু। যে ছবিতে চৈতন্যদেবের ভূমিকায় দেকা যাবে এই তারকা অভিনেতাকে।

এখনও ছবির নামকরণের বিষয়ে কিছু নিশ্চিত হয়নি। জানা গিয়েছে, 'গৌরাঙ্গের সন্ধানে' আর 'গৌরাঙ্গ ইতিকথা' সম্ভবত এই দুটির মধ্যে যে কোনও একটি নামকরণ হতে পারে ছবির। এই নতুন প্রজেক্টের জন্য ফের একবার রানা সরকারের সঙ্গে জুটি বাঁধছেন পরিচালক সৃজিত। এর আগে 'চতুষ্কোণ ' আর 'জাতিস্মর' এই দুটি ছবিতে প্রযোজনা করেছেন রানা। সম্ভবত সৃতিরে পরবর্তী ছবি ' নটি বিনেদিনী' -র প্রযোজনাও রানা সরকারই করতে চলেছেন। আপাতত যীশু ও সৃজিত দুজনেই ব্যস্ত আসন্ন 'উমা' ছবিটি নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+