সব জল্পনাই সত্যি? বাংলাদেশের পরিচালক রায়হানের দৌলতে পর্দায় আসবেন 'লায়ন' জিৎ!
বাংলা সিনেমার অন্যতম সুপারস্টার জিৎ সাধারণত সব রকম চর্চা থেকে দূরেই থাকেন। গত জুলাই মাসেই মুক্তি পেয়েছে তুফান। আর সেখান থেকেই কলকাতায় নতুন করে তুফান উঠেছে অন্য একটি খবরে। এবার নাকি বাংলাদেশের পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন সুপারস্টার জিৎ। এই চর্চা তুমুল ভাবে উঠেছে এপার বাংলায়। অবশেষে নাকি সেইসব জল্পনা সত্যি হতে চলেছে। রায়হানের লায়ন ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে জিৎকে।
বাংলাদেশের পরিচালক রায়হান রাফি জিতের সঙ্গে জুটি বেঁধে সিনেমা করার জন্য মুখিয়ে আছেন! এই খবর প্রকাশিত হয়েছিল তুফান রিলিজের পর থেকেই। এমনকি রায়হান উল্লেখ করেছিলেন পশ্চিমবঙ্গের কোনও প্রযোজকের সঙ্গে যৌথভাবে ছবি তৈরীর ইচ্ছা রয়েছে তাঁর। পাশাপাশি জিতের সঙ্গে কাজ করতে যথেষ্ট আগ্রহী তিনি বলেও জানিয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত এই পরিচালক।

এদিকে মহালয়ার সময় নতুন করে এ বিষয় নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে টলিউডের অন্দরে। রায়হানের আগামী ছবিতে নাকি অভিনয় করতে চলেছেন স্বয়ং জিৎ! আর সেই ছবির নাম 'লায়ন'। টলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর। তবে এরই পাশাপাশি উঠে আসছে আরও এক তথ্য।
জিতের সঙ্গে রায়হানের আগামী ছবিতে কাজ করতে চলেছেন ওপার বাংলার নামি অভিনেতা। যে দুটি নাম প্রকাশ্যে এসেছে তাঁরা হলেন, আরফান নিশো এবং চঞ্চল চৌধুরী। তবে ঠিক কে সিনেমায় কাস্ট হবেন তা নিয়েও রয়েছে যথেষ্ট জল্পনা। পাশাপাশি নায়িকা কে হবেন, তা নিয়েও চলছে চর্চা।
উল্লেখ্য, এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা খুব একটা ঠিক নেই। বিশেষত শেখ হাসিনার পতনের পর এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন মহম্মদ ইউনুস। সেক্ষেত্রে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও চলছে টানাপোড়েন। আর এই অবস্থার মধ্যে শিল্প ও সাংস্কৃতিক দিক থেকে দুই বাংলার একত্রে কাজ করা আদৌ কতটা নির্বিঘ্নে সম্ভব হবে সেটাই এখন দেখার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications