নেটফ্লিক্সেই মুক্তি পাবে জাহ্নবী অভিনীত 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল'
সব অনিশ্চয়তার অবসান। নেটফ্লিক্সেই মুক্তি পাবে জাহ্নবী অভিনীত 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল'। লকডাউন শিথিল করা হলেও সিনেমা হলে ছবি মুক্তি নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। অনেক বড় ব্যানার ছবিই মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্য়াটফর্মে। তার মধ্যে অন্যতম হতে চলেছে 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল'।

সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে জাহ্নবী নিজেই এই খবর জানিয়েছেন সোশাল মিডিয়ায়। একটি টিজারের মাধ্যমে শেয়ার করেছেন গুঞ্জন সাক্সেনার জার্নি। গুঞ্জনের চরিত্রে নিজেকে বসাতে পেরে গর্বিত জাহ্নবী।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'এটা আমার জন্য শুধুমাত্র একটা ফিল্ম নয়। এটা একটা জার্নি, যে জার্নি আমায় নিজেকে বিশ্বাস করতে শিখিয়েছে। আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে তর সইছে না আমার।' নেটফ্লিক্সেই এই ছবির প্রিমিয়ার হতে চলেছে। তবে মুক্তির তারিখ জানা যায়নি এখনও। 'খুব তাড়াতাড়ি আসছে', এমনটাই জানিয়েছেন জাহ্নবী।












Click it and Unblock the Notifications