অক্ষয়–কৃতির সঙ্গে ‘বচ্চন পাণ্ডে’তে ভিলেনের চরিত্রে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে
‘বচ্চন পাণ্ডে’তে ভিলেনের চরিত্রে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে
'বচ্চন পাণ্ডে’ ছবিতে অক্ষয় কুমার ও কৃতি শ্যাননের সঙ্গে এবার যোগ দিলেন অরশদ ওয়ারসি ও জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০২১ সালের ৬ জানুয়ারি থেকে জয়সলমিরে এই ছবির শুটিং শুরু হবে। এই ছবির পরিচালক ফরহাদ সমজি, ছবিতে শীর্ষ অভিনেত্রী হিসাবে রয়েছেন কৃতি। ২০১৪ সালে তামিল ছবি 'বীরম’–এর রিমেক ভার্সান বচ্চন পাণ্ডে।

'বচ্চন পাণ্ডে’র নির্মাতারা যখন এই ছবির জন্য অক্ষয় কুমার ও কৃতি শ্যাননের নাম চূড়ান্ত করেন তখন তাঁরা আরও এক অভিনেত্রীকে নেগেটিভ চরিত্রের জন্য সাইন করান। এই চরিত্রের জন্য একেবারে যথাযথ জ্যাকলিন ফার্নান্ডেজ। 'বচ্চন পাণ্ডে’–তে তিনি অরশদ ওয়ারসির সঙ্গে যোগ দেন। এই ছবির শুটিং শুরু হবে আগামী বছরের ৬ জানুয়ারি থেকে জয়সলমিরে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করে এই খবর জানিয়েছেন। এই ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।
অক্ষয় কুমারের সঙ্গে অরশদ ওয়ারসির এটি প্রথম ছবি। জ্যাকলিনকে এর আগে অক্ষয়ের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। ২০১৪ সালে তামিল ছবি 'বীরম’–এর রিমেক হল 'বচ্চন পাণ্ডে’। আসল ছবিতে অভিনয় করেছিলেন অজিত কুমার ও তমান্না ভাটিয়া। এই ছবিতে অক্ষয়কে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে এবং কৃতিকে সাংবাদিকের। তবে দু’জনের ইচ্ছা এক জায়গায় আসবে যখন গ্যাংস্টার অভিনেতা ও সাংবাদিক পরিচালক হতে চাইবেন। ছবিতে অ্যাকশন, ড্রামা, কৌতুক সবই রয়েছে। ছবিটি ২০২১ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস মহামারির জন্য শুটিং শুরু হতে পারেনি। তবে নতুন মুক্তির দিন ঘোষণা করা হয়নি।












Click it and Unblock the Notifications