স্বামীকে প্রকাশ্যে দেখা না গেলেও, রাখী নাকি গর্ভবতী! নয়া পোস্ট-এ তোলপাড়
'জানু আই অ্যাম প্রেগন্যান্ট'! এই বার্তা দিয়ে ফের একবার বলিউডের ' ড্রামা কুইন' রাখী সাওয়ান্ত বলিউড-আঙিনায় বোমা ফাটিয়ে দিয়েছেন। কয়েক মাস আগে নিজেই তিনি দাবি করেছিলেন, যে তিনি বিবাহিতা।
'জানু আই অ্যাম প্রেগন্যান্ট'! এই বার্তা দিয়ে ফের একবার বলিউডের ' ড্রামা কুইন' রাখী সাওয়ান্ত বলিউড-আঙিনায় বোমা ফাটিয়ে দিয়েছেন। কয়েক মাস আগে নিজেই তিনি দাবি করেছিলেন, যে তিনি বিবাহিতা। আর এখন তিনি দাবি করছেন যে তিনি গর্ভবতী।

নিজের ফ্যানকূলকে রাখী জানিয়ে দিয়েছিলেন যে তিনি কয়েকদিন আগেই জনৈক রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে সম্পন্ন করেছেন। যদিও সেই ব্যক্তিকে এখনও পর্যন্ত দেখা যায়নি প্রকাশ্যে। রাখী দাবি করেন, তাঁর স্বামী রীতেশ নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে কর্মরত। তবে সেই সমস্ত 'কাহিনি' র পর এবার রাখী নিজেই একটি ইনস্টাগ্রাম ভিডিওতে জানিয়েছেন যে তিনি গর্ভবতী।
রাখীর এই ভিডিও ঘিরো তোলপাড় শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দাবি করছেন রাখী 'অতি নাটকীয়তার রানি' হয়ে উঠেছেন! শোনা গিয়েছিল, বিগবস ১৩ -এ রাখীকে দেখা যাবে খুব শিগগিরই সঙ্গে থাকবেন তাঁর স্বামী । তবে এখন সেই আশায় জল ঢেলে নয়া ভিডিও পোস্ট করেন ড্রামা কুইন।
-
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি: ট্রাম্পের ঘোষণার পর ১০ দফার দাবি জানিয়ে জয় দেখছে তেহরান












Click it and Unblock the Notifications