প্রিয়া প্রকাশ ভারিয়ার-কে চেনেন, সোশ্যাল মিডিয়ার নয়া সেনশেসন, দেখলে প্রেমে পড়ে যাবেন

ইনস্টাগ্রামে প্রিয়া প্রকাশ তাঁর নতুন মালায়ালি ছবির একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। সেই ভিডিও-তে দেখা গিয়েছে ছবির একটি গানে সহপাঠীকে চোখ মারছেন তিনি।

তাঁর নামে এখন কাঁপছে সোশ্যাল মিডিয়া। কোথায় নেই তিনি ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব- সবখানেই ছেয়ে আছেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। মালায়ালি ছবির এই .সুন্দরী নায়িকা নিয়ে রবিবার থেকে তোলপাড় হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া।

প্রিয়া-র প্রেমে এখন পাগল নেট দুনিয়া, কে ইনি, জানুন

ইনস্টাগ্রামে প্রিয়া প্রকাশ তাঁর নতুন মালায়ালি ছবির একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। সেই ভিডিও-তে দেখা গিয়েছে ছবির একটি গানে সহপাঠীকে চোখ মারছেন তিনি। আর প্রিয়া-র সেই চোখ মারা দৃশ্য থেকে এখন মনের মধ্যে গোলাপ ফুল ফুটেছে উঠতি বয়সের ছেলেদের।

প্রিয়া-র প্রেমে এখন পাগল নেট দুনিয়া, কে ইনি, জানুন

ছোটবেলা থেকেই প্রিয়ার নাচে প্রবল আগ্রহ। মোহিনিনাট্যম-এ এক ট্রেনড ডান্সার তিনি।

ওনলি ফ্রেন্ডস- দোজ শি বিলিভ হোল হার্টেডলি- এটাই প্রিয়ার মূল মন্ত্র। আর সেই কারণে বন্ধুদের কাছের মানুষ প্রিয়া।

এক জোড়া উজ্জ্বল চোখ। মুখে টোল ফেলা হাসি। যা দেখার জন্য মানুষ হাপিত্যেশ করে থাকে। সেই গুণ আছে প্রিয়া-র। আর তাঁর এই গুণের কথা ভালোই জানেন প্রিয়া।

মূলত গায়িকা এবং মডেল হিসাবেই প্রিয়াকে জানে ত্রিচূর। বলতে গেলে অভিনয়ের জগতে পা রাখার আগে এই দুই ক্ষেত্রই প্রিয়াকে ত্রিচূরে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল।

সম্প্রতি ইউ টিউবে প্রকাশ পেয়েছে মালায়ালি ছবি 'ওরু আদর লাভ'-এর একটি গান। ছবিটিতে প্রিয়া এক স্কুল ছাত্রীর ভূমিকায় অভিনয় করছেন। গানটি দৃশ্যায়িত হয়েছে স্কুলের প্রেক্ষাপটে। ভিডিও ক্লিপ-টিতে দেখা যাচ্ছে প্রিয়া তার এক সহপাঠীর দিকে চোরা দৃষ্টিতে ভুরু নাচাচ্ছেন। সহপাঠীও পাল্টা ভুরু নাচিয়ে উত্তর দিচ্ছেন। প্রিয়াকে চোখও মারতে দেখা গিয়েছে ভিডিও-টি। যারা ভিডিওটি দেখেছেন তাঁদের প্রতিক্রিয়া, প্রিয়াকে এই গানটিতে এত সুন্দর দেখিয়েছে এবং তাঁর অঙ্গ-ভঙ্গি যে কোনও প্রেমিককে ভাসিয়ে নিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। এই ছবিতে প্রিয়ার বিপরীতে যিনি নায়ক হয়েছেন তাঁর নাম রোশন আব্দুল রউফ।

'ওরু আদর লাভ'- এর এই ভাইরাল হওয়া গানটি নিজের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টেও শেয়ার করেছেন প্রিয়া। ভিডিওটি ভাইরাল করার জন্য লোকজনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। যেভাবে লোকজন হামলে পড়ে ভিডিওটি দেখছেন তাতে বেজায় খুশি তিনি।

প্রিয়ার অভিষেক সিনেমার গান দেখে সোশ্যাল মিডিয়াতে এখন কমেন্টের বন্যা। কেউ কেউ লিখেছেন- 'মালায়ালি জানি না। কিন্তু, ভিডিওটি এতটাই সুন্দর যে এখানে ভাষা নয় সৌন্দর্য আর সুন্দর গানের টিউন-ই মুখ্য হয়ে উঠেছে। প্রিয়া সৌন্দর্য এবং তাঁর আচরণ এতটাই মুগ্ধকর যে এর জন্য মালায়ালি জানার দরকার আছে। প্রিয়ার সৌন্দর্যে যোগ্য সঙ্গত করেছে ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠা গান। সবমিলিয়ে প্রিয়া এতটাই প্রাণবন্ত ও জীবন্ত যেন তার জন্য হৃদয়টাকে বিলিয়ে দিতে ইচ্ছে করে।'

সোমবারই নিজের টুইটার অ্যাকাউন্টে প্রিয়া তাঁর প্রথম ছবি-র গানের জন্য সকলকে ধন্যবাদ দিয়েছেন। জানিয়েছে, গানটি ইউটিউবে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে যে ভাবে প্রায় ৫০ লক্ষ মানুষ তা দেখেছেন তাতে তিনি অভিভূত। এমনকী, তাঁর ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টেও গানটি ৬ লক্ষ বারেরও বেশি দেখা হয়েছে। এভাবে চললে ইনস্টাগ্রামে ভিডিও দেখায় তিনি রেকর্ড করে ফেলেতে পারেন।

এর আগে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবি-র 'চান্না মেরেয়া' গানটি নিজের গলায় গেয়ে তার একটি ভিডিও ইউটিউবে শেয়ার করেছিলেন প্রিয়া। সেই ভিডিওটি বিপুলভাবে ভাইরাল হয়েছিল।

কেরলের ত্রিচূরের পুনকুন্নামে জন্ম প্রিয়ার। এই মুহূর্তে তিনি অষ্টাদশী। স্থানীয় ভিমলা কলেজের বিকম ফার্স্ট ইয়ারের ছাত্রী প্রিয়া। তাঁর একটা সুন্দর আদুরে ডাক নামও আছে- 'প্রিয়ু'।

প্রিয়ার হাইট ৫ফুট ৫ ইঞ্চি, ওজন ৪৮ কেজি এবং ভাইটাল স্ট্যাট- ৩৪-২৬-৩৩। তাঁর চোখের রঙ কালো এবং চুল বাদামি। ডান্স-ট্র্যাভেলিং এবং গান গাওয়া প্রিয়া অন্যতম ফেভারিট অভ্যাস। আদর্শ অভিনেতা ও অভিনেত্রী- মহেশ বাবু ও কাজল আগরওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+