Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিউড সিনেমায় অভিনয় করতে চাই, নিজের মনের কথা জানালেন ডোয়েন জনসন

বলিউড সিনেমায় ডোয়েন জনসন কাজ করতে চান

‌অ্যাকশন কমেডি সিনেমা '‌রেড নোটিস’‌–এর মুক্তির অপেক্ষায় রয়েছেন হলিউডের অত্যন্ত পরিচিত মুখ ডোয়েন জনসন। এই সিনেমায় ডোয়েন ছাড়াও অভিনয় করছেন গাল গ্যাডোট ও রায়ান রেনল্ড। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর আসন্ন সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই ছবি প্রযোজনা করার অভিজ্ঞতা যেমন জানিয়েছেন তেমনি অভিনেতা এও বলেছেন যে তিনি বলিউড সিনেমায় কাজ করতে ইচ্ছুক।

ডোয়েন জনসনের রেড নোটিস

ডোয়েন জনসনের রেড নোটিস

গত ২১ অক্টোবর নেটফ্লিক্সে রেড নোটিস সিনেমার দারুণ আকর্ষণীয় ট্রেলার মুক্তি পায়। এই সিনেমায় তাঁর সবচেয়ে পছন্দের কোন জিনিসটি, এ প্রসঙ্গে ডোয়েন জনসন বলেন, '‌এই সিনেমার প্রকৃত গল্পই আমার সবচেয়ে বেশি পছন্দের। সিনেমায় একটি চমক রয়েছে যা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। আজকাল সিনেমা পছন্দের ক্ষেত্রে আমি দু'‌টি প্রশ্নের মানদণ্ডকে সামনে রাখি, আমি কি সিনেমা তৈরি করতে ভালোবাসি এবং দর্শকরা কি সেই সিনেমা পছন্দ করবেন?‌ রেড নোটিস সেই প্রশ্নের উত্তর আমায় দিয়েছে।'‌

রেড নোটিস প্রযোজনায় ডোয়েন

রেড নোটিস প্রযোজনায় ডোয়েন

আজকের সময়ের নেটফ্লিক্সের সবচেয়ে বড় সিনেমা রেড নোটিস প্রযোজনা নিয়ে ডোয়েন বলেন, '‌একজন প্রযোজক হিসাবে আপনি স্টুডিও এবং অন্যান্য প্রযোজকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছেন। আমরা নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বড় সিনেমা তৈরি করতে আসিনি, কিন্তু আমরা এখানে করে ফেলেছি। আমরা যেটা করতে পারি তা হল ভালো সিনেমা তৈরি করতে পারি। চাপ প্রসঙ্গে যদি কথা বলি, আমি সেই চাপ নিয়েছি কারণ আমার মানুষের ওপর বিশ্বাস রয়েছে।'‌

 ডোয়েন জনসন বলিউড সিনেমা করতে চান

ডোয়েন জনসন বলিউড সিনেমা করতে চান

ডোয়েন জনসন জানিয়েছেন যে তিনি বলিউড ছবিতে অভিনয় করতে চান। তিনি বলেন, '‌আমি বলিউড সিনেমার কাজ করতে চাই। আমি সবসময়ই তা বলে এসেছি। এই পথে যাওয়ার রাস্তা আমি আরও বের করতে চাই। হলিউড ও বলিউডের আরও সংযোগ থাকা দরকার বলে আমি মনে করি। বিশেষ করে যখন আমাদের সিনেমাগুলি শুধুমাত্র সিনেমা হলে নয়, সেগুলি স্ট্রিমিং প্ল্যাটফর্মেও মুক্তি পায়, যেখানে আরও অনেক সুযোগ রয়েছে। একত্রিত হওয়ার একটি উপায় থাকতে হবে।'‌

 ভারতে আসতে চান ডোয়েন

ভারতে আসতে চান ডোয়েন

ভারতের সঙ্গে তাঁর সংযোগ নিয়েও কথা বলেন দ্য রক। তিনি বলেন, 'আমার পেশাদার কুস্তির দিনগুলিতে আমার ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু যে কারণেই হোক তা ভেস্তে যায়। আমি শুধু অপেক্ষা করছি কারণ আমার বন্ধু -আন্ডারটেকার এবং স্টোন কোল্ড স্টিভ অস্টিন ভারত থেকে ফিরে এসে বলবে আপনাকে অবশ্যই সেখানে যেতে হবে কারণ আমরা সেখানে দারুণ সময় কাটিয়েছি এবং পাগল করা মানুষের ভিড় ছিল'‌। পরিচালক রসন মার্শাল থার্বারের রেড নোটিস নেটফ্লিক্সে ১২ নভেম্বর মুক্তি পাবে।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+