তোমার সৌন্দর্য্যে আমি অভিভূত, শুভশ্রীর বেবি বাম্পের ছবি দিলেন রাজ চক্রবর্তী

তোমার সৌন্দর্য্যে আমি অভিভূত, শুভশ্রীর বেবি বাম্পের ছবি দিলেন রাজ চক্রবর্তী

লকডাউনের মধ্যেই খুশির খবর শুনিয়েছেন টলিউডের ব্যস্ততম পরিচালক রাজ চক্রবর্তী ও তাঁর ঘরণী শুভশ্রী। নিজেদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে তাঁরা প্রথম অভিভাবক হতে চলেছেন তা ঘোষণা করেন খোদ রাজ। হ্যাঁ, ঠিকই ধরেছেন মা হতে চলেছেন শুভশ্রী।

তোমার সৌন্দর্য্যে আমি অভিভূত, শুভশ্রীর বেবি বাম্পের ছবি দিলেন রাজ চক্রবর্তী


সম্প্রতি রাজ চক্রবর্তী ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে সম্পূর্ণ বাঙালি বেশে সেজে রয়েছেন রাজ–শুভশ্রী। ক্যাপশনে রাজ লিখেছেন, '‌তোমার ভিতরের এবং বাইরের সৌন্দর্যে আমি অভিভূত, মনে হয় যেন ক্লাউড নাইনে আছি।’‌ শুভশ্রীর পরনে রয়েছে কেরালা কটন শাড়ি, সঙ্গে লাল রঙের ব্লাউজ ও হাল্কা মেকআপ। তিনি যে অন্তঃসত্ত্বা তা ভালোই বোঝা যাচ্ছে, কারণ তন্বী শুভশ্রীর একটু ওজন বেড়েছে, তার সঙ্গে মুখের উজ্জ্বলতাও। রাজের পরণে সাদা রঙের পাঞ্জাবি ও নীল রঙের জিন্স। যতদিন যাচ্ছে ততই যেন শারীরিক পরিবর্তন হচ্ছে শুভশ্রীর। শাড়ির ওপর দিয়ে স্পষ্ট শুভশ্রীর বেবি বাম্প বোঝা যাচ্ছে। মুহূর্তের মধ্যে নেটিজেনদেরও নজর কেড়েছে এই ছবি। এই ছবি দেখার পর নেটিজেনরা সবাই প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ শুভশ্রীকে নিজের যত্ন নেওয়ার কথাও জানিয়েছেন।

কিছুদিন আগে রাজ তাঁর স্ত্রীর আরও একটি বুমেরাং ভিডিও পোস্ট করেন। যেখানে আমের আচার খাচ্ছেন শুভশ্রী। সেই পোস্টও নজর কাড়ে নেটিজেনদের। বিয়ে হয়েছে সদ্য দু’‌বছর। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে সংসার করেছেন টলি অভিনেত্রী। একের পর এক ফটো দিয়ে ইতিমধ্যেই লাইমলাইটে আছেন বলিউডের এই দম্পতি। এদিকে শুভশ্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খুশির খবর প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা ভরে উঠেছে। সদ্যই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন টলি অভিনেত্রী কোয়েল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+