'ব্রহ্মাস্ত্র' ছবিতে সুপারহিরো রণবীর এভাবে গড়ে তুলছেন নিজের নয়া লুক
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র'তে রণবীর এক সুপার হিরো-র ভূমিকায় থাকছেন। সেখানে তাঁকে বেশ কিছু শারীরিক কসরতের প্রশিক্ষণ নিতে হচ্ছে।
এতদিন তাঁকে 'পাশের বাড়ির ছেলে' ইমেজেই বেশি চিনেছেন তাঁর দর্শকরা। কোনও কোনও ছবিতে চকোলেট বয়, কোথাও বা একটু পরিণত মনষ্ক , এর বাইরে রণবীরের চরিত্রদের আলাদারকমের ইমেজ বলিউডে সেভাবে টের পাওয়া যায়নি। এবার তাঁর আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র'-তে তাঁকে দেখা যাবে এক্কেবারে আলাদা লুক -এ।

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র'তে রণবীর এক সুপার হিরো-র ভূমিকায় থাকছেন। সেখানে তাঁকে বেশ কিছু শারীরিক কসরতের প্রশিক্ষণ নিতে হচ্ছে। শরীরকে এক্কেবারে ছিপছিপে করে ফেলার জন্য তিনি ধীরে ধীরে নিজেকে তৈরি করছেন। উল্লেখ্য, সঞ্জয় দত্তের বায়োপিক এর জন্য বেশ কিছুটা ওজন বাড়িয়েছিলেন রণবীর। এবার সেই ওজন ঝেড়ে ফেলার জন্য খাদ্য তালিকা থেকে বাদ যাচ্ছে রুটি, ভাত।
উল্লেখ্য, ব্রহ্মাস্ত্র ছবিটি একটি পৌরাণিক গল্পের অবলম্নে তৈরি। ছবিতে রণবীরের সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া ভাট। তাংরা দুজনে আপাতত বুলগেরিয়ায় শ্যুটিং এ ব্যস্ত। ছবিটিতে একটি বিশেষ ভূমিকায় দেখা যেতে চলেছে অমিতাভ বচ্চনকেও। আগামী ১৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি।












Click it and Unblock the Notifications