বক্স অফিসে তিনদিনে ১০০ কোটির গণ্ডি পার করল সলমনের ‘কিসি কা ভাই কিসি কা জান’
সম্প্রতি, মুক্তি পেয়েছে বলিউড সিনেমা 'কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমাটি। সিনেমাটি মুক্তির দিন সেভাবে বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও তিন দিনের দিন কিন্তু দারুণ সাফল্য লাভ করল ছবিটি। বিশ্বজুড়ে ছবির কালেকশন ছাড়িয়েছে ১০০ কোটি টাকা। তৃতীয় দিনে এই সিনেমাটি ১১২.৮ কোটি টাকার ব্যবসা করেছে।
সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। সিনেমাটি শুধুমাত্র রবিবার দেশের বাজারে ব্যবসা করেছে ২৬.৬১ কোটি টাকা। সপ্তাহের শেষে সিনেমাটি ৬৮.১৭ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। সিনেমাটি বর্তমানে ১১২.৮ কোটি টাকা আয় করেছে।

প্রথম দিনেই কিন্তু বর্তমানে সিনেমাটির টিকিট বিক্রি পাঁচ শতাংশ বেড়েছে। প্রথম দিনের আয় ছিল ১৫.৮ কোটি টাকা, তবে সেটি এখন বেড়ে হয়েছে ২৫.৭৫ কোটি টাকা। রবিবার ২৮ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়েছে এই সিনেমার। রবিবার বিকেল ও সন্ধ্যের পর সব সিনেমা হলগুলিই কিন্তু হাউজফুল ছিল।
তবে সিনেমাটির হিন্দি ভার্সনই সব থেকে বেশি চলেছে। রবিবার ২৮ শতাংশ টিকিট এখান থেকে বিক্রি হয়েছে বলে রিপোর্ট থেকে জানা গিয়েছে। এই সিনেমায় কিন্তু প্রায় সব কিছি দেখানো হয়েছে। প্রেম, পরিবার থেকে অ্যাকশন, কী নেই বলুন ত এই সিনেমায়। সিনেমার ট্রেলার মুক্তি পেতেই অনেক অনুগামীরা জানিয়েছেন ফিরেছেন পুরনো সলমন।

ফারহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কি জান' বক্স অফিসে হিট হতে পারে প্রথম থেকেই আশা ছিল সলমন ভক্তরা। চার বছর পর ঈদে মুক্তি পেল সলমন খানের ছবি। এছাড়াও এই সিনেমায় বিগ বস খ্যাত অভিনেত্রী শেহনাজ গিলকে প্রথমবার বড় পর্দায় দেখা গিয়েছে। যার জেরে উৎসাহের শেষ নেই অনুগামীদের। তবে ভাইজানের নতুন এই রোম্যান্টিক ফ্যামিলি সিনেমা 'কিসি কা ভাই কিসি কি জান'-এ দেখা যায় পলক তিওয়ারিকেও। সঙ্গে ছিলেন রাঘব জুয়েল, জগপতি বাবু, ভূমিকা চাওলা ও পূজা হেগড়ে।
উল্লেখ্য, অভিনেত্রী পূজা হেগড়ে নিজের ইনস্টাগ্রামের প্রোফাইলে এই পোস্টারটি শেয়ার করেছেন। পোস্টার শেয়ার করার পাশাপাশি অভিনেত্রী একটি সুন্দর ক্যাপশনও লিখেছেন, তিনি জানিয়েছেন,’ যখন ভালোবাসা পরিপূর্ণ হয়’। অভিনেত্রী 'কিসি কা ভাই কিসি কা জান' সিনেমার পোস্টারটি শেয়ার করার পর অনেক অনুগামীরাই তাতে লাইক ও কমেন্ট করেছেন। অনেকে জানিয়েছেন। সিনেমাটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। একজন ভক্ত বলেছেন, সলমন খানের সঙ্গে পূজা হেগড়ে! আমি ভাবছি যে এই সিনেমাটি দারুণ হতে চলেছে। আবার অনেক অনুগামীরাই জানিয়েছেন, এই সিনেমার পোস্টারটি তাদের খুব ভালো লেগেছে, আবার অনেকে বলেছেন, বলিউড অভিনেতা সলমন খানের হেয়ারস্টাইল তাদের পছন্দ হয়নি।












Click it and Unblock the Notifications