(ছবি) ফ্যামিলি অ্যালবাম : মালদ্বীপে ছুটির মেজাজে করিনা-সইফ, কুণাল-সোহা
তারকা দম্পতি সইফ আলি খান ও করিনা কাপুর সে অর্থে সোস্যাল মিডিয়া প্রেমী নন। তাই সম্প্রতি তাঁরা যে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন তার ছবি বা আপডেট তাদের কাছ থেকে পাওয়ার সম্ভাবনা নেই।
কিন্তু সইফের বোন সোহা আলির টুইটার অ্যাকাউন্টে গেলে আপনি তাদের সমুদ্র সৈকতের ছুটির মেজাজে কাটানো ফ্যামিলি অ্যালবাম দেখতে পাবেন।
অভিনেতা কুণাল খেমুর সঙ্গে বিয়ে হওয়ার পর মধুচন্দ্রিমার জন্য যেতে পারেননি এই তারকা দম্পতি। কারণ সোহার কাজ। কিন্তু এবছর দাদা সইফ আলি খান, বৌদি করিনা কাপুর ও ১৪ বছরের ভাইপো আব্রাহাম (সইফ ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান)কে নিয়ে মালদ্বীপে ছুটিতে গিয়েছিলেন সোহা ও কুণাল।
সেই ছুটির কিছু ছবি টুইটারে পোস্ট করেছেন সোহা। সেই ছবিগুলি নিচে দেওয়া হল। ছবি সৌজন্য সোহা আলি খানের টুইটার অ্যাকাউন্ট

অপরূপ সৌন্দর্য
নীল আকাশে সাজা পেঁজা তুলো, সবুজ সমুদ্রর অপরূপ সৌন্দর্যের মাঝেই ছুটি কাটালেন করিনা-সইফ, কুণাল-সোহা। সেই ছবি টুইটারে পোস্ট করেছেন সোহা।

সোহা-কুণাল
অভিনেতা কুণাল খেমুর সঙ্গে বিয়ে হওয়ার পর মধুচন্দ্রিমার জন্য যেতে পারেননি এই তারকা দম্পতি। কারণ সোহার কাজ। এবার অবশ্যে যে দুঃখও মেটালেন ২ জনে।

সইফ-করিনা
ছুটির মেজাজে রামধনুর নিচে সইফ আলি খান ও করিনা কাপুর।

ননদ-বৌদি
বৌদি করিনা ও ননদ সোহাতে বড্ড ভাব। দুজনে প্রচণ্ড ভাল বন্ধু। এই ছবি দেখলে তা আরও স্পষ্টভাবে বোঝা যায়।

ফ্যামিলি অ্যালবাম
দাদা সইফ আলি খান, বৌদি করিনা কাপুর ও ১৪ বছরের ভাইপো আব্রাহাম (সইফ ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান)-কে নিয়ে মালদ্বীপে ছুটিতে সোহা ও কুণাল।












Click it and Unblock the Notifications