রহস্যে ঠাসা মোশন পোস্টার দিয়ে পথ চলা শুরু 'এক যে ছিল রাজা' ছবিটির

এক রাজবাড়ির সদর, আর তার সামনে এক জটাধারী সন্ন্যাসী। এই ছবির সঙ্গে রঙের খেলায় ফুটে উঠেছে এক রহস্য।

এক রাজবাড়ির সদর, আর তার সামনে এক জটাধারী সন্ন্যাসী। এই ছবির সঙ্গে রঙের খেলায় ফুটে উঠেছে এক রহস্য। এভাবেই তুলে ধরা হয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'এক যে ছিল রাজা'-র প্রথম মোশন পোস্টার।

রহস্যে ঠাসা মোশন পোস্টার দিয়ে পথ চলা শুরু এক যে ছিল রাজা ছবিটির

ছবির মোশন পোস্টরই বুঝিয়ে দিচ্ছে এবছরের পুজোতে 'এক যে ছিল রাজা' বক্স অফিসে ছাপ ফেলবে। এবছরের পূজোতে মুক্তি পেতে চলেছে 'এক যে ছিল রাজা'। ছবির গল্প উঠে এসেছে ইতিহাসের পাতা থেকে। বাংলার এক রাজপরিবারের কাহিনিকেই বর্ণনা করতে চলেছে সৃজিতের এই ছবি। ভাওয়াল রাজবংশের ইতিহাস আর ভাওয়ার সন্ন্যাসী এই ছবিটির মূল ঘটনা। ভাওয়াল রাজপরিবারের রাজকুমার এই কাহিনির মূল চরিত্র। যাঁর কাছে ধন, ,সম্পদ, মহিলা সংসর্গ, রক্ষিতা কোনও কিছুই অভাব ছিলনায হঠাই তাঁর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবর আসে। আর একদিন সন্ন্যাসীর বেশে রাজ পরিবারে তাঁর আগমন হয়। কিন্তু এতগুলো অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকে এক গভীর রহস্য। যে রহস্যকেই পোস্টারে ফুটিয়ে তুলেছে 'এক যে ছিল রাজা'। মুখ্য ভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত।

উল্লেখ্য, ১৯৭৫ সালে মুক্তি পায় উত্তমকুমার ও সুপ্রিয়া দেবী অভিনীত 'সন্ন্যাসী রাজা' ছবিটি। সেই ছবিতেও তুলে ধরা হয়েছিল ভাওয়াল রাজপরিবারের ঘটনা। ছবিটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সেই ফিল্মের পর সৃজিতের 'এক যে ছিল রাজা' ছবিটি কতটা জনপ্রিয়তা পায় তা জানার জন্য অপেক্ষা করতে হবে এবছরের দুর্গাপুজো পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+