প্রাপ্তবয়স্ক হওয়ার পর বলিউডের এই অসাধারণ সিনেমাগুলি দেখেছেন কি?
প্রাপ্তবয়স্ক হওয়ার পর বলিউডের এই অসাধারণ সিনেমাগুলি দেখেছেন কি?
বলিউডে এমন অনেক সিনেমা রয়েছে যা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। মানে পরিবারের সঙ্গে সেই সিনেমা আপনি বসে দেখতে পারবেন না। কিন্তু সেই সিনেমাগুলি দেখার কৌতুহল আপনার মধ্যে রয়েছে ছোটবেলা থেকে। অপ্রাপ্তবয়সে এই সব ছবি দেখা সকলেরই নিষেধ ছিল। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই ছবিগুলি দেখেছেন? অসাধারণ কাহিনি-নির্ভর এই ছবিগুলি মিস করবেন না।

চাঁদনি বার
টাবু অভিনীত চাঁদনি বার তাঁর কেরিয়ারের সেরা সিনেমা হিসাবে দেখা হয়। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে পরিস্থিতির চাপে জোর করে এক যুবতীকে বারে নাচ করার গল্প দেখানো হয়েছে। অ্যামাজন প্রাইমে দেখতে পাবেন এই ছবি।

ব্ল্যাক ফ্রাইডে
১৯৯৩ সালে মুম্বইতে বোম্ব বিস্ফোরণের ওপর তৈরি হয়েছিল এই সিনেমাটি। ২০০৪ সালে ছবিটি মুক্তি পায়। ছবিটি লেখা ও পরিচালনা অনুরাগ কাশ্যপের। নেটফ্লিক্সে দেখতে পাবেন এই ছবি।

মনসুন ওয়েডিং
মীরা নায়ারের ২০০১ সালে তৈরি এই ছবিতে রয়েছেন নাসিরুদ্দিন শাহ, লিলেট দুবে, শেফালি শাহ-এর মতো অভিনেতারা। এই সিনেমায় কিছু আপত্তিকর দৃশ্য রয়েছে। অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই ছবি।

মাতৃভূমি: এ নেশন উইদআউট উইম্যান
২০০৩ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। গ্রামে মেয়েদের অভাব এবং তার জেরে ৫ ভাইকে বিয়ে করার কাহিনি রয়েছে এই ছবিতে। জি৫-এ দেখা যাবে এই ছবি।

ব্যান্ডিট কুইন
ফুলন দেবীর জীবনী নিয়ে ১৯৯৪ সালে তৈরি হয় এই সিনেমাটি। সেই সময় বিতর্কের ঝড় উঠেছিল সিনেমাটিকে ঘিরে। পরিচালক শেখর কাপুর। অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই ছবিটি।

হে রাম
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক ক্রাইম ড্রামা ছবিটি লেখা, পরিচালনা, প্রযোজনা কমল হাসানের। ছবিতেও রয়েছেন তিনি। এছাড়াও রয়েছেন রানি মুখোপাধ্যায় ও শাহরুখ খান।

চামেলি
সুধীর মিশ্র পরিচালিত এখ যৌনকর্মীর জীবনী নিয়ে তৈরি এই সিনেমায় দেখা যাবে করিনা কাপর খান ও রাহুল বোসকে

অস্তিত্ব
২০০০ সালের মাস্ট ওয়াচ ছবি, পরিচালক মহেশ মঞ্জরেকর। টাবু ও সচিন খেদেকর রয়েছে। এই সিনেমায় দেখানো হয়েছে এক গৃহবধূ নিজের অস্তিত্ব খুঁজতে গিয়ে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। জিও সিনেমায় দেখা যাবে এই ছবি।

মার্চিস
চন্দ্রচূড় সিং, ওম পুরী, টাবু ও জিমি শেরগিলের ১৯৯৬ সালের এই ছবিটি রাজনৈতিক থ্রিলার ছবি।












Click it and Unblock the Notifications