Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেশ, বিদেশকে টেক্কা দিয়ে গ্র্যামি জিতলেন ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকা ট্যান্ডন, জানেন তিনি কে?

বিশ্বের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ড গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হল। চলতি বছর ৬৭তম বর্ষে পদার্পণ করল এই অনুষ্ঠান। এই বিশেষ উৎসব অনুষ্ঠিত হয়েছে লস অ্যাঞ্জেলেসের Crypto.com অ্যারেনায়। সঙ্গীতশিল্পী, চন্দ্রিকা ট্যান্ডন রবিবার ত্রিবেণী অ্যালবামের জন্য গ্র্যামি পুরষ্কারে সম্মানিত হয়েছেন।

তবে তাঁর পরিচয় সম্পর্কে অনেকেই জানেন না। জানুন চন্দ্রিকা ট্যান্ডন সম্পর্কে। কীভাবে তিনি বড় হয়েছেন, গানের জগতেই বা কীভাবে প্রবেশ করেছেন তিনি। এই বড় মিউজিকাল অনুষ্ঠানটি বসেছিল লস অ্যাঞ্জেলেসে। যেখানে চাঁদের হাট বসেছিল। সেখানে দেশ-বিদেশের সঙ্গে পাল্লা দিয়ে নিজের জায়গা করে নিয়েছেন চন্দ্রিকা।

Chandrika Tandon

  • কোথায় জন্ম গ্রহণ করেছেন

তিনি একজন নামী উদ্যোক্তা ও পেপসিকোর প্রাক্তন সিইও ইন্দ্রা নুয়ির বড় বোন। তবে এখানেই তার পরিচয় কিন্তু শেষ নয়। তিনি মধ্যবিত্ত পরিবারের জন্ম গ্রহণ করেছেন। এই বিখ্যাত সঙ্গীতশিল্পীর চেন্নাইতে জন্ম। তিনি এখানেই বড় হয়েছেন। ছোটবেলা থেকে সংগীতের প্রতি এক আলাদা আবেগ ছিল তাঁর। তিনি বৈদিক মন্ত্র, কর্ণাটক সংগীত ও অন্যান্য শাস্ত্রীয় ঐতিহ্যের জন্য বিশেষভাবে পরিচিত ।

  • পড়াশুনা

মাদ্রাজ খ্রিস্টান কলেজের প্রাক্তন ছাত্রী চন্দ্রিকা। মাদ্রাজ খ্রিস্টান কলেজে তার স্নাতক অধ্যয়ন শেষ করার পর, তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) আহমেদাবাদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

  • গান

ট্যান্ডন ম্যাককিন্সির প্রথম ভারতীয়-আমেরিকান মহিলা অংশীদার ছিলেন এবং নিউইয়র্ক-ভিত্তিক ক্যাপিটাল অ্যাসোসিয়েটস তৈরি করেছিলেন। তবে গানের প্রতি তাঁর আবেগ কখনোই কমেনি।

  • অ্যালবাম

ট্যান্ডন, যিনি শাস্ত্রীয় গায়ক শুভ্র গুহ ও কণ্ঠশিল্পী গিরিশ ওয়াজালওয়ারে বিখ্যাত শিল্পীদের সংগীতে প্রশিক্ষণ নেন। ২০০৯ সালে তার প্রথম অ্যালবাম সোল কল, ২০১১ সালে ওয়ার্ল্ড মিউজিকের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। ২০২৪ সালে তার ষষ্ঠ অ্যালবাম ত্রিবেণী তার সঙ্গীত জগতের একটা বড় মাইলফলক। এই অ্যালবামের কারণে তিনি কিন্তু চলতি বছরও গ্র্যামি পুরষ্কারে সম্মানিত হয়েছেন।

  • বৈদিক মন্ত্র

চন্দ্রিকা কৃষ্ণমূর্তি ট্যান্ডন এবং তার ছোট বোন ইন্দ্রাও সঙ্গীতপ্রেমী। যেহেতু পরিবারটি সামবেদের শিক্ষার মধ্যে নিহিত ছিল, তাই কর্ণাটক সঙ্গীতের পাশাপাশি বৈদিক মন্ত্রগুলি খুব সুন্দর উচ্চারণ করেন তিনি।

  • সমাজসেবী

ট্যান্ডনের সঙ্গে জীবনের পাশাপাশি একজন সম্মানীয় সমাজসেবীও। তিনি ও তাঁর স্বামীর রঞ্জন ট্যান্ডন নিউ ইয়ার স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০১৫ সালের ১০০ মিলিয়ন ডলার তিনি তাদের দিয়েছিলেন। তাই এই প্রতিষ্ঠানটির নাম ট্যান্ডন নিউ ইয়ার স্কুল অফ ইঞ্জিনিয়ারিং।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+