Gadar 2: আবারও এক ইতিহাস গড়ল গদর-২, নতুন সংসদ ভবনে প্রদর্শিত হল সানি দেওলের সিনেমা
বক্স অফিসে বিপুল সাফল্যে রেকর্ড গড়ার পর আবারও নতুন এক ইতিহাস গড়ল গদর-২। এবার নতুন সংসদ ভবনে প্রদর্শিত হল ছবিটি। এই প্রথম নতুন সংসদ ভবনে কোনও সিনেমা প্রদর্শিত হল। লোকসভার সাংসদরা দেখলেন গদর-২ সংসদ ভবনে বসে।
সোশ্যাল মিডিয়ায় এই সুখবর শুনিয়েছেন পরিচালক। তিনি জানিয়েছেন আজ থেকে পর পর তিন দিন সংসদ ভবনে দেখানো হবে সিনেমাটি। জি স্টুডিও-র পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। অনিল শর্মা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন এই কথা। তিনি বলেছেন গদর-২-র এই সাফল্যে তিনি গর্বিত।

বক্স অফিসে লাগাতার সফল্য পেয়ে চলেছে গদর-২। সপ্তাহ পরেও মেগাহিট ছবিটি। মুক্তির আগেই রেকর্ড টিকিট বিক্রি হয়েছিল ছবিটির। মুক্তি পাওয়ার পর থেকেও বক্স অফিস কালেকশনে প্রতিদিন বেড়েই চলেছে। একেবারে ৪০০ কোটি টাকা ক্যাম্প পার করে ফেলেছে গদর-২। এবার ৫০০ কোটি টাকার ক্যাম্পের দিকে ছুটছে। আগামী কয়েকদিনের মধ্যে ৫০০ কোটি টাকার ক্যাম্পে পৌঁছে যাবে গদর-২।
গদর এক প্রেম কথার ২২ বছর পর তার সিক্যুয়েল তৈরি করেছেন পরিচালক। সেটি যে এতোটা সাফল্য পাবে সেটা ভাবতে পারেননি। আগের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ছবিটি তৈরি করেছেন তিনি। আগের ছবির মতোই সানি দেওল, আমিশা পাটেল রয়েছে ছবিটিতে। আগের ছবিতে যে তাঁদের ছেলে হয়েছিলেন এই ছবিতেও সেই তাঁদের ছেলের ভূমিকায় অভিনয় করেছে। অবশ্যই বড়র ভূমিকায়।
বলিউডের সব বড় ছবির রেকর্ড ভেঙে ফেলেছে গদর-২। বাহুবলী, পাঠান কোনও ছবিই আর দাঁড়াতে পারছে না গদর-২র কাছে। লাগাতার বক্স অফিস কালেকশন বেড়ে চলেছে। রজনীকান্ডে জেলরের বক্স অফিস কালেকশন থমকে গেলেও গদর-২ কিন্তু হু হু করে বেড়েই চলেছে। সব নতুন সিনেমা থমকে যাচ্ছে গদরের কাছে।












Click it and Unblock the Notifications