Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শ্রদ্ধা কাপুর থেকে আলিয়া ভাট, জানেন কি বলিউড তারকাদের গোপন শখগুলির কথা

শ্রদ্ধা কাপুর থেকে আলিয়া ভাট, জানেন কি বলিউড তারকাদের গোপন শখগুলির কথা

রূপোলি পর্দায় নিজেদের অভিনয়ের দক্ষতা দিয়ে সকলের মন জয় করেছেন বলিউড তারকারা। সকাল থেকে রাত সারাদিন এঁরা সিনেমার শুটিং, বিজ্ঞাপনের শুটিং সহ বিভিন্ কাজ নিয়েই ব্যস্ত থাকেন। সাধারণ মানুষের মতোই বলিউড তারকাদেরও কিছু গোপন শখ রয়েছে, যা তাঁরা হয়ত সবসময় পূরণ করার সুযোগ পান না। তবে সুযোগ পেলেই এবং কাজ থেকে একটু অবসর মিললেই তাঁরা সেই শখগুলি পূরণ করেন, যা তাঁদের মন ভালো রাখে। আসুন জেনে নেওয়া যাক কোন বলিউড তারকার গোপন শখ কোনটা।

‌ শ্রদ্ধা কাপুর

‌ শ্রদ্ধা কাপুর

বলিউডের এই মিষ্টি অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি খুব ভালো গান করেন এবং বেশ কিছু গানও তিনি গেয়েছেন। এছাড়াও তিনি খুব ভালো ইংরাজিতে কথা বলেন নানান রকমভাবে।

‌ অক্ষয় কুমার

‌ অক্ষয় কুমার

বলিউডের '‌খিলাড়ি'‌ তাঁর অ্যাকশন ও স্টান্টের জন্য বেশ পরিচিত। তবে আমরা এও জানি যে অক্ষয় কুমার রান্না করতে ভীষণ ভালোবাসেন এবং তিনি তাঁর পরিবারের জন্য রান্না করেন অবসর পেলে।

দিশা পাটানি

দিশা পাটানি

বলিউডের তিনি অন্যতম সুন্দরী অভিনেত্রী। তাঁর প্রিয় শখ হল নাচ ও যোগা।

 বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান

অভিনয়ের পাশাপাশি '‌বদলাপুর'‌ অভিনেতা বিভিন্ন দেশ-বিদেশে সফর করতে ও ছবি তুলতে ভীষণভাবে পছন্দ করেন। এছাড়াও তিনি খুব ভালো অন্যের নকল করতে পারেন, যা অনেক সিনেমাতেই দেখা গিয়েছে।

‌ কৃতি শ্যানন

‌ কৃতি শ্যানন

বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে কৃতি শ্যানন একজন। অভিনয়ের পাশাপাশি কৃতি রান্না করতে খুব ভালোবাসেন। সময় পেলেই তিনি রান্নাঘরে ঢুকে যান ও বিভিন্ন পদ রান্না করে পরিবারকে খাওয়ান।

জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুর

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বলিউডের নতুন মুখ। অভিনয়ের পাশাপাশি জাহ্নবী ঘুরতে ও ছবি তুলতে খুবই পছন্দ করেন। তিনি ইউরোপে যেতে খুব ভালোবাসেন।

রণবীর সিং

রণবীর সিং

বলিউডের এই অভিনেতা তাঁর পাগলামো ও মজাদার কাণ্ডের জন্য জনপ্রিয়। তাঁর প্রিয় শখ হিসাবে তাঁর কাছে প্রচুর রঙীন মোজা ও জুতো রয়েছে।

আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানা

বড় পর্দায় এই অভিনেতা তাঁর অভিনয়ের প্রতিভাকে বারংবার প্রমাণ করেছেন। তিনি একাধারে গায়ক, লেখক, বিভিন্ন ধরনের সঙ্গীতের যন্ত্রাদি বাজাতে পারেন এবং আরও অনেক প্রতিভাই রয়েছে তাঁর মধ্যে।

আলিয়া ভাট

আলিয়া ভাট

এই চুলবুলি অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি খুব ভালো গানও করেন। তবে তাঁর ভালো ছবির প্রতি দুর্বলতা রয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+