69th National Film Awards: এবার জাতীয় পুরস্কারের মঞ্চে শ্রেষ্ঠ বাংলা ছবির শিরোপা পেল কালকক্ষ
জল্পনা ছিল জোরদার। অবশেষে হাতে এল বিরাট সাফল্য। ২০২৩ সালে ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা ঘোষণা হতেই খুশির জোয়ার বাংলা জুড়ে। জাতীয় পুরস্কারের মঞ্চে এবার শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের শিরোপা উঠল কালকক্ষ ছবির মাথায়। বিশ্বব্যাপী বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রশংসা অর্জনের পর রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি নির্দেশিত ছবি কালকক্ষর মুকুটে যুক্ত হো আরও একটি সোনার পালক। এ বছরের ন্যাশনাল ফিল্ম পুরস্কার হাতের মুঠোয় এনে আরও একবার প্রমান করল কালকক্ষ যে অসাধারণ গল্প এবং উপস্থাপনাই এই ছবির মূল ইউএসপি।
২০১৯ সালের শেষ দিক থেকে শুরু করে এখনও পর্যন্ত করোনা মহামারীর ভয়ঙ্কর রূপের সাক্ষী থেকেছে গোটা পৃথিবী। লোক ডাউনের জ্বালা, করোনায় আক্রান্ত হওয়ার তীব্র আতঙ্ক, একের পর এক কর্মহীন জীবন, দুর্বিষহ দিন আর অপেক্ষার প্রহর গোনা যে কবে এই মহামারীর কালো অন্ধকার থেকে রক্ষা পাবে পৃথিবী। আর সেই ভয়াবহ পরিস্থিতিতে জীবন ও মৃত্যুর মায়াবী পরিস্থিতির উপর ভিত্তি করেই তৈরি হয়েছে বাংলা ছবি কালকক্ষ।

এই ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মুখোপাধ্যায়, জনার্দন ঘোষ, তন্নিষ্ঠা বিশ্বাস, অমিত সাহা, দীপ সরকার এবং অহনা কর্মকার। করোনার মহামারীর ধ্বংসাত্মক প্রভাবগুলিকে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। অসাধারণ অভিনয় করে শুধু দেশ নয়, বিদেশেও একাধিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের মন জয় করে নিয়েছেন কলাকুশলীরা। তবে জাতীয় পুরস্কার পেয়ে যথেষ্টই উত্তেজিত দুই পরিচালক। ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে এসেছে এই ছবি। বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা।
এবছর একই সঙ্গে প্রতিযোগিতায় ছিল 'মহানন্দা’। অরিন্দম শীলের মতো অভিজ্ঞ পরিচালকের সঙ্গে মঞ্চে নেমে জিতে গেলেন নতুন পরিচালকদ্বয়। আর তাতেই আনন্দের বাঁধ ভেঙেছে। একই সঙ্গে জুড়িদের ধন্যবাদ জানিয়েছেন পরিচালক রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি।












Click it and Unblock the Notifications