(ভিডিও) উষ্ণ রোমান্সে ভরা ফিফটি শেডস ডার্কার ট্রেলার নয়া রেকর্ড গড়ল ২৪ ঘন্টায়

মঙ্গলবারই ইন্টারনেটে মুক্তি পেয়েছে ফিফটি শেডস ডার্কার। ইএল জেমস-এর বেস্ট সেলার উপন্যাস সিরিজ ফিফটি শেডস এর দ্বিতীয় ভাগ হল ফিফটি শেডস অফ ডার্কার। ফিফটি শেডসের প্রথম ভাগ অর্থাৎ ফিফটি শেডস অফ গ্রে-র ট্রেলার হইচই ফেলে দিয়েছিল। এবার ফিফটি শেডস ডার্কার-এর ট্রেলার মুক্তিতে সেই উন্মাদনাকেও হার মানাল। মাত্র ২৪ ঘন্টা রেকর্ড গড়ল এই ট্রেলার। [(ভিডিও) গ্রে ভক্তদের অপেক্ষার অবসান, মুক্তি পেল 'ফিফটি শেডস অফ গ্রে' ছবির ট্রেলার]

রিপোর্ট বলছে, ট্রেলার মুক্তির ২৪ ঘন্টার মধ্যে ১১৪ মিলিয়ন ভিউ পেয়ে নয়া রেকর্ড গড়েছে ফিফটি শেডস ডার্কার। স্টার ওয়ারস : দ্য ফোর্স অ্যাওকেনস ছবির রেকর্ডও ভেঙে দিয়েছে ডাকোতা জনসন এবং জেমি ডোরনান অভিনীত ফিফটি শেডস ডার্কার-এর ট্রেলর। প্রথম দিনে ১১২ মিলিয়ন ভিউ পাওয়ার রেকর্ড ছিল স্টার ওয়ারস-এর। [ফিফটি শেডস-এ ডাকোতা জনসনের চরিত্র নিয়ে অখুশী বাবা ডন]

উষ্ণ রোমান্সে ভরা ফিফটি শেডস ডার্কার ট্রেলার রেকর্ড গড়ল ২৪ ঘন্টায়

সূত্রের খবর, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে ডার্কার ট্রেলর ৩৯.৪ মিলিয়ন ভিউ পেয়েছে। আন্তর্জাতিক বাজারে এই ট্রেলরের ভিউয়ের দিক থেকে শীর্ষের ২ দেশ হল ব্রিটেন এবং ব্রাজিল। এই অঙ্কগুলো অবশ্য পুরোটাই ফেসবুক, ইউটিউব নির্ভর। [ফিফটি শেডস অফ গ্রে-র বলিউড রিমেকে দীপিকা-ক্যাটরিনা!]

যাঁরা বইটি পড়েছেন তাঁদের কাছে এছবির গল্প অজানা নয়। আর তাই হয়তো এই ছবি নিয়ে তাঁদের কৌতুহল সবচেয়ে বেশি। আর যাঁরা বইটি পড়েননি তাঁদের জন্য জানিয়ে রাখি গল্পটি ধনী শিল্পপতি ক্রিশ্চিয়ান গ্রে এবং তার 'লাভ ইন্টারেস্ট' নিয়ে। আনাস্তাসিয়া স্টিলও পিছিয়ে নেই। গ্রে প্রেমিকদের পছন্দের তালিকায় আছেন উপন্যাসের নায়িকাও।

ফিফটি শেডস ডার্কারের ট্রেলরটি দেখুন এখানে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+