বিশ্বখ্যাত গণিতজ্ঞ বশিষ্ঠ নারায়ণ সিংকে নিয়ে বায়োপিক তৈরি করছেন ফারহান
বিশ্বখ্যাত গণিতজ্ঞ বশিষ্ঠ নারায়ণ সিংকে নিয়ে বায়োপিক তৈরি করছেন ফারহান
বলিউডে এখন ধুম পড়েছে আত্মজীবনী তৈরি করার। পিছিয়ে কেন থাকবেন ফারহান আখতার। তাই তিনি তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি করতে চলেছেন বিশ্বখ্যাত গণিত বিশারদ বশিষ্ঠ নারায়ণ সিংকে নিয়ে বায়োপিক।

সিনেমা সমালোচক ও বাণিজ্য বিশারদ তরণ আদর্শ তাঁর টুইটারে এই তথ্য শেয়ার করেছেন। তিনি টুইটে জানিয়েছেন, 'ভারতীয় গণিতজ্ঞ বশিষ্ঠ নারায়ণ সিংকে নিয়ে বায়োপিক তৈরির কথা ঘোষণা করা হয়েছে। এই ছবির পরিচালক নীরজ পাঠক এবং প্রযোজক এক্সেল এন্টারটেইনমেন্ট।’ মঙ্গলবার নীরজ পাঠক পাটনাতে বশিষ্ঠ সিংয়ের পরিবারের সামনে এ বিষয়ে ঘোষণা করেন। ছবির পরিচালকের মতে, বশিষ্ঠর আসল জীবনের চিত্রাঙ্কন দেখার অভিজ্ঞতা হবে দর্শকদের। পরিচালক জানিয়েছেন, এই বায়োপিকে অক্ষয় কুমার ও আমির খান সহ অন্যান্য জনপ্রিয় অভিনেতাদের দেখা যাবে। তিনি এও জানান যে গত দু’বছর ধরে তিনি এই বায়োপিকটি লিখেছেন। এটি লেখার জন্য তিনি বিহারের বসন্তপুর গ্রামে প্রয়াত গণিতজ্ঞর বাড়িতেও গিয়েছিলেন। বশিষ্ঠ বেঁচে থাকা কালীনই যদি তিনি এই ছবিটি বানাতে পারতেন, বলে ইচ্ছা প্রকাশ করেন নীরজ পাঠক।
বশিষ্ঠ সিংয়ের আদিবাড়ি বসন্তপুর ও তাঁর জীবনের সঙ্গে যুক্ত নাসা, ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন লোকেশনে শুটিং হবে। ডিসেম্বরেই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
More From
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications