'ফ্যামিলি ম্যান ২' এর 'রাজি' সামান্থার স্বামী নাগা চৈতন্য এবার আমিরের ছবিতে

মনোজ বাজপেয়ীর মতো তাবড় অভিনেতার সঙ্গে তালে তাল মিলিয়ে অভিনয় করে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন দক্ষিণী তারকা সামান্থা। 'ফ্যামিলি ম্যান ২' এ তিনি ছিলেন 'রাজি' নামে এক তামিল বিদ্রোহীর চরিত্রে। যে চরিত্রের সঙ্গে শ্রীলংকান তামিল টাইগারদের মিল রয়েছে। এবার সেই সামান্থা আক্কিনেনির স্বামী নাগা চৈতন্যকে দেখা যাবে আমিরের ছবিতে। স্ত্রী যখন মনোজ বাজপেয়ীর সঙ্গে অভিনয় করে মন জয় করছেন দর্শকদের, তখন অবশ্যই এবার কৌতূহলের লাইমলাইট থাকতে চলেছে সামান্থার স্বামী নাগা চৈতন্যের উপর।

ফ্যামিলি ম্যান ২ এর রাজি সামান্থার স্বামী নাগা চৈতন্য এবার আমিরের ছবিতে

সামান্থা ইতিমধ্যেই দক্ষিণ ভারতের তামাম নামী অভিনেত্রী হিসাবে খ্যাত। তবে বলিউডে 'ফ্যামিলি ম্যান ২' ই তাংর প্রথম ব্রেক অন্যদিকে, দক্ষিণ ভারতের বিশিষ্ট অভিনেতা নাগার্জুেনের পুত্র তথা সামান্থার স্বামী সুপারস্টার নাগা চৈতন্যও দক্ষিণী ছবিতে তাবড় অভিনয় করে খ্যাত। এহেন তেলুগু স্টার নাগা চৈতন্য এবার আমিরের ছবিতে অভিনয় করতে চলেছেন। আমির খান ও কিরণ রাওয়ের ডিভোর্সের খবরে যখন গোটা বলিউড মাত, তখনই আমির ও কিরণের সঙ্গে নিজের ছবি পোস্ট করলেন নাগা চৈতন্য।

ছবিটি মূলত, 'লাল সিং চাড্ঢা' ফিল্মের শ্যুটিংয়ের সময় তোলা। ছবিতে দেখা যাচ্ছে নাগা চৈতন্য ও আমির সেনার পোশাকে রয়েছেন। যা অবশ্যই ছবির কস্টিউম। এদিকে, তাঁদের সঙ্গে দেখা গিয়েছে কিরণ রাওকে। সকলেরই মুখে রয়েছে চেনা হাসি। প্রসঙ্গত, হলিউড ছবি 'ফরেস্ট গাম্প' এর বলিউড রিমেক ' লাল সিং চাড্ঢা'। ছবিতে একাধিক তারকা সমারোহের মধ্যেই রয়েছেন দক্ষিণী ছবির তামাম হিরো নাগা চৈতন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+