পুষ্পা ৩ তৈরি হবে, পরিচালকের কাছে রয়েছে গল্পের খনি, ইঙ্গিত দিলেন ফহাদ ফাসিল
গোটা দেশ সহ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে আলোড়ন ফেলে দিয়েছিল পুষ্পা। আর সেই পুষ্পা নিয়ে নতুন এক আপডেট সামনে আসায় দর্শকদের কৌতুহল আরও বেড়ে গিয়েছে। মলয়নকুঞ্জুর প্রচারে এসে অভিনেতা ফহাদ ফাসিল পুষ্পা ভক্তদের নতুন এক খবর দিয়ে হতচকিত করেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে পুষ্পা ৩ হতে পারে এবং পরিচালক সুকুমার জানিয়েছেন যে তৃতীয় অংশ বানানোর জন্য তাঁর কাছে যথেষ্ট উপাদান রয়েছে। প্রসঙ্গত, পরিচালক সুকুমারের পুষ্পা সিনেমায় অভিনয় করেন আল্লু অর্জুন, ফহাদ ফাসিল এবং রশ্মিকা মন্দানা।

আল্লু অর্জুন ও ফহাদ ফাসিল পুষ্পা: দ্য রুল, যেটি পুষ্পা ২ নামে পরিচিত আগামী সপ্তাহে তার শুটিং শুরু করবেন। এই দ্বিতীয় পর্বটি ২০২৩ সালের যে কোনও সময় মুক্তি পেতে পারে।
মলয়নকুঞ্জু সিনেমার প্রচারের সময় পুষ্পা ৩ নিয়ে কথা বলেন ফহাদ ফাসিল। এক ভিডিও সাক্ষাৎকারে সি ইউ অভিনেতা বলেন, 'যখন সুকুমার স্যার এই গল্পটি আমাদের শোনান, তখন পুষ্পা একটি পর্বের সিনেমা হিসাবে ছিল। পুলিশ স্টেশনের দৃশ্য ও দ্বিতীয়ার্ধে আমার অংষের পর এটা দু'টি পর্বে হবে বলে আমায় জানানো হয়। সম্প্রতি সুকুমার স্যার আমার সঙ্গে কথা বলে জানিয়েছেন যে আমি যেন পুষ্পা ৩-এর জন্য প্রস্তুত থাকি কারণ তাঁর কাছে তৃতীয় পার্ট তৈরি করার জন্য অনেক উপাদান রয়েছে।'
২০২১ সালের ডিসেম্বরে সিনেমাহলে মুক্তি পায় পুষ্পা: দ্য রাইস এবং এটা পরবর্তীকালে বঞলকবাস্টার ছবিতে পরিণত হয়। এই সিনেমাটি লাল চন্দনকাঠ পাচারকারী পুষ্পারাজের ও পুলিশ অফিসার ভমর সিং শিকাওয়াতের মধ্যেকার লড়াই নিয়ে তৈরি। এই দুই চরিত্রে দেখা গিয়েছিল আল্লু অর্জুন ও ফহাদ ফাসিলকে। প্রসঙ্গত, এবার ভারতীয় ছবি হিসেবে নয়া রেকর্ড' পুষ্পা দ্য রাইজ ' এর ঝুলিতে। করোনা পরবর্তী সময় এই সিনেমাই হলমুখী করতে পেরেছে দর্শকদের। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে এই ছবি। তাই সব মিলিয়ে এই ছবি ভিউ হয়েছে ৫ বিলিয়ান। যা আর কোনও ভারতীয় ছবির ক্ষেত্রে আগে হয়নি।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications